somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে নেতৃবর্গ! আমরা আপনাদের উপর খুব বিরক্ত!

২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে নেতা নেতৃগণ! আপনাদের আচরণে, কার্যকলাপে আমরা সাধারণ মানুষ খুব ক্লান্ত ও বিতশ্রদ্ধ। আপনাদের কর্মকাণ্ড আমাদের আর ভাল লাগছে না। দোহাই এবার আমাদের মুক্তি দিন। আমরা আর পারছি না। আমাদের সহ্যসীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে। আমরা আপনাদের উপর বিরক্তও বটে। ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ কথাটি যতবার আমরা বিশ্বাস কোরতে চাই, ততবার আমরা একটি করে চপেটাঘাত খাই। প্লিজ! এই মুলাটি আমাদের নাকের সামনে থেকে তাড়াতাড়ি সরান। আমরা এই বিদেশী মুলার মোহে পড়ে বহু নাস্তানাবুদ হয়েছি। দোহাই আপনাদের! আমাদের এবার মুক্তি দিন। গণতন্ত্র নামের এই রণক্ষেত্রে আপনাদের রাজকীয় এবং দলীয় পাণ্ডাদের দাপাদাপিতে আমরা উলুখাগড়ারা জীবন দিয়ে যাচ্ছি অকাতরে। আমরা বোকা। ঘুঁটের পোড়া দেখে গোবর যেমন হাসে, আমরাও অন্যের প্রাণ ঝরে পড়তে দেখে হাসি। আমরা রাজ রাজড়াদের হয়ে মাঠে লড়ি, রাজ রাজড়াদের মান সম্মান, জয় পরাজয়ের অংশীদার হয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে লড়াই করি, রক্তাক্ত, ঘর্মাক্ত হই। আর আপনারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে দাবার ঘুঁটি চালেন। আপনারা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে দামী দামী গাড়ি চড়ে রাজা উজির মেরে আসেন, বিশ্বভ্রমণ করেন। আমরা যানজটে বসে ঘণ্টার পর শ্বাসরুদ্ধকর অবস্থায় ঘামি, বমি করি। জানেন কি না জানি না, এ বমি কিন্তু কিছুটা হলেও আপনাদের গড়া সিস্টেমের প্রতি ঘৃণা থেকেই আসে। আপনারা বলতে পারেন আমরা তো কাউকে জোর করে আমাদের পক্ষে টানি না। কথা সত্য। কিন্তু ঐ যে বললাম আমরা বোকা! আমরা এখনো মনে করি- আপনারাই আমাদের মুক্তি দিবেন। আপনারা ছাড়া আর কেউ আমাদের মুক্তি এনে দেবে তা ভাবতেও পারি না। আপনাদের কথায় আমরা প্রভাবিত হই। আপনাদেরকে বিশ্বাস করি বলেই আজও আমরা নির্বাচন এলে আমাদের সমস্ত বিশ্বাস এবং ভরসা ভোটবাক্সে ভরে দিয়ে আসি। কিন্তু মুক্তি আপনারা আজও আমাদের দিতে পারেন নি। আমাদের বোঝা উচিত ছিল অনেক আগেই যে আপনারা মুখে আমাদের মুক্তির জন্য রাজনীতি করেন বললেও আপনারা মূলত নিজেদের আখের গোছাতেই ব্যস্ত আছেন। যখন যারাই ক্ষমতায় গিয়েছেন, সবাই নিজেরটাই আগে বুঝেছেন। লুটে পুটে খেয়ে, দেশে বিদেশে টাকা পাচার করে আপনারা আপনাদের নিশ্চিত ভবিষ্যত গড়েছেন। দেশে বিদেশে সন্তানদের নাগরিকত্ব নিয়ে দিয়েছেন। আপনাদের সন্তানরা বিদেশে পড়া লেখা করছে। বিয়ে-শাদীও সেদেশেই করছে। অথচ আমরা কিন্তু আপনাদের জন্য স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ছুরি মারামারি, পিকেটিং আর বোমাবাজি করি। আমাদের প্রতিদ্বন্দ্বীদের বাগে পেলে দু’তলা তিনতলার ছাদ থেকে ছুড়ে ফেলে হত্যা করি। ছাত্রাবাসের খাটের তলায়, সান শেডে, গাছের ডালে রাম দা, কিরিচ রাখি। বারুদ রাখি, পাইপগান রাখি। প্রয়োজনে রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করি। মারামারি করি। কিন্তু এসব আর ভালো লাগে না। কত মায়ের বুক খালি হতে দেখি, দেখি ভাই হারানোর কান্না। এসব কিন্তু আমরা আপনাদের জন্যই করি। কারণ আপনারা যে সিস্টেম বেঁধে দিয়েছেন, সেই সিস্টেমে টিকে থাকতে গেলে আমাদেরকে তা করতেই হয়। এই সিস্টেমের বাবা-মা আপনারাই। আমরা বোকা মানুষ। এই ধাক্কা সামলাতে সামলাতে বছরের পর বছর শুধু একটা গানই গাই- “মনরে! মনরে!! তুই বড় বোকা! নিজের বুঝ বুঝলি না খাইয়া গেলি ধোকা!”
কিন্তু আমরা মনে করি আপনারা চাইলেই আমাদের জন্য ভালো কিছু করতে পারেন। আপনারা তা না করে কাকে ল্যাঙ মেরে কখন ক্ষমতায় যাবেন তার চিন্তায় ব্যস্ত আছেন। আপনারা কাউকে কেউ ছাড় দিতে রাজী নন। রাজনীতির ময়দানে আপনারা পাশাপাশি বসেন না। কারো মুখ দেখতে চান না। কিন্তু ঠিকই তলে তলে নিজের ছেলেকে দিয়ে অপরের মেয়ে বিয়ে করান, আনন্দ উৎসবের আয়োজন করেন। ব্যবসা প্রতিষ্ঠানেও আপনাদের অনেকেই অংশীদারির ভিত্তিতে বিনিয়োগ করেন। স্থায়ী বিভেদ শুধু রাজনীতিতে। এই বিষময় রাজনীতির কুফল কিন্তু ভোগ করতে হয় আমাদের।
আমরা সত্যি সত্যিই কিন্তু অনেকে মন প্রাণ দিয়ে আপনাদের ভালবাসি। আপনাদের জন্য জীবন উৎসর্গ করি। সম্প্রতি আপনারা দেশে যে সংকটের আবহ তৈরী করেছেন তাতে আমরা শংকিত। কত প্রাণ এ লড়াইয়ে যাবে তা নিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি। কখন কোথায় কিভাবে নিজের পৈতৃক প্রাণটা বেঘোরে চলে যাবে তার কোন নিশ্চয়তা নেই। শুধু অপেক্ষা করি কখন আমার পালা। হে রাজনীতিকগণ! আপনাদের এহেন কর্মকাণ্ডে আমরা ত্যাক্ত বিরক্ত। আর ভালো লাগে না। আপনাদের এসব রাজসিক কর্মকাণ্ডে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। প্লিজ! এইবার একটু ক্ষান্ত দিন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×