somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রিয়তায় ধস, অস্বীকার করলেন প্রধানমন্ত্রী

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বশেষ পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর আওয়ামীলীগ সমর্থিত সব ক’জন প্রার্থীর ব্যাপক ভরাডুবির পর আওয়ামীলীগের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে সর্বমহলে যে আলোচনার সূত্রপাত হয়েছে, তার জবাবে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় “আমার কাছে তথ্য আছে- আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে” বলে গত ২৩ জুলাই যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলে যে বিতর্কের জন্ম দিয়েছেন- এর জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের এ মন্তব্যকে সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জয় যা বলেছে, তা জরিপ ও তথ্যের ওপর ভিত্তি করেই বলেছে। এ ব্যাপারে আমার কাছেও জরিপ ও তথ্য আছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।” রোববার নিজ কার্যালয়ে নিহত এবং অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক বিতরণ করার সময় একথা বলেন প্রধানমন্ত্রী। মোট ১৫৭ জন সাংবাদিক ও তাদের পরিবারের এই অনুষ্ঠানে থাকার কথা থাকলেও উপস্থিত ৫৩ জন এ দিন প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, “একটি মতামত জরিপে দেখা গেছে, আওয়ামী লীগ এগিয়ে আছে। আওয়ামী লীগের ওপর জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ওই জরিপ অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগ ভালো করবে। ক্ষমতাতেও আবার আওয়ামী লীগই আসবে।” তিনি আরও বলেন, “ডিজিএফআই, এনএসআই পরিচালিত জরিপ ছাড়াও চতুর্থ জরিপ রয়েছে। এই জরিপ দল ও তাঁর নিজের করা। দলের অবস্থান জানার জন্য এই জরিপ পরিচালনা করা হয়েছে। এতে দেখা গেছে, সব ঠিক আছে।” জয়ের বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজায় বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “যাঁরা ষড়যন্ত্রের কথা বলছেন, তাঁদের স্বভাবই ষড়যন্ত্র করা। আর এ কারণে তাঁরা সব সময়ই ষড়যন্ত্রের কথা বলেন। তাঁরা ভালো কিছু ভাবতে পারেন না। এটাই বাস্তবতা।” আর জয়ের করা এই বিষয়টি নিয়ে গত শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আগামী নির্বাচন নিয়ে সজীব ওয়াজেদ জয়ের অলীক তথ্য অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি আগামী নির্বাচন নিয়ে কুটিল চক্রান্তের ইঙ্গিত বহন করে। তার এ ধরনের বক্তব্যে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” এছাড়াও জয়ের করা এই মন্তব্যে সাধারণ মানুষও পক্ষে বিপক্ষে নানারকম মন্তব্য করতে দেখা যায়।
সূত্র: দৈনিক নিউজ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×