somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিশঙ্কু অবস্থায় জামায়াত

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতের রায় ঘোষণা হোলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে আশঙ্কা করে গতকাল রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু রায়ের পর বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া তেমন কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নি। তবে অভিজ্ঞমহল ধারণা করছেন জামায়াত যদি চূড়ান্তভাবে নিষিদ্ধ হয়, তাহলেও তাদের পক্ষ থেকে তেমন কোন প্রতিক্রিয়া আসবে না। কারণ ইতিমধ্যে জামায়াতের শীর্ষস্থানীয় ও নীতিনির্ধারকরা জেলে আটক আছেন এবং অনেকের জন্যই অপেক্ষা করছে ফাঁসির দড়ি।


অপরদিকে যদিও জামায়াত দাবি করছে তাদের নেতৃত্ব দেওয়ার মত মধ্যম সারির নেতারা বাইরে আছেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে তারা দলকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ, জামায়াতের অধিকাংশ নেতাকর্মীরা পুঁজিবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী হয়ে উঠেছেন। এ ছড়াও অনেক বিশ্লেষক মনে করেন শুরুতে জামায়াতের কর্মীদের যে আদর্শে পরিচালিত করা হয়েছিল বর্তমানে সে আদর্শে তারা আজ আর নেই। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংকসহ অন্যান্য অর্থলগ্নীকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন তারা। নানাবিধ প্রশাসনিক পদেও তারা জড়িত আছেন। সুতরাং দল নিষিদ্ধ হওয়ার পর তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে প্রবেশ করবে বলে যে কথা চাউর আছে তা মিথ্যা প্রতীয়মান হবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকগণ। প্রতিষ্ঠিত কোন জনসমষ্টি দ্বারা কোন দিন বিপ্লব বা বিপ্লবমুখী কর্মকাণ্ড সম্ভবপর হয় না। পুঁজিবাদী, ভোগবাদীরা বরং জোয়ারে গা ভাসাতে পছন্দ করে। তারা বড় জোর নিজেদের স্বকীয়তা বিসর্জন দিয়ে গণতন্ত্রের সাথে আপোষ করে আলাদা নাম নিয়ে প্রচলিত ধারার রাজনীতিতে মিশে যাবে। কিংবা হালের মুসলিম লীগের মত কোন মৃতবৎ দল হয়ে নিজেদের অস্তিত্বের জানান দেবে।



জামায়াতের ইতিহাসও এই ধারণাকে সমর্থন করে। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী থেকে ’৭৫ পর্যন্ত তারা এদেশে নিষিদ্ধ ছিল। তখন তারা ভিন্ন নাম (ইসলামিক আইডিয়াল লিগ) নিয়ে রাজনীতি করেছে। এবারেও গা বাঁচানোর জন্য কিংবা নিজেদের পার্থিব প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত রাখতে তাই করবে বলেই মনে হয়। তাই তাদের দ্বারা সরকারকে আশঙ্কিত হওয়ার কোন কারণ নেই। নামের জন্য বিপ্লব করার মত কোমরে তাদের জোর নেই। অর্থ বিত্ত তাদের সে চেতনা কেড়ে নিয়েছে।


আপোষ করার এই নীতিকে জামায়াত হেকমত বলে দাবি করে। কিন্তু আপোষ করতে করতে গঠনতন্ত্র গণতন্ত্রের সার্বভৌমত্বের পরিপন্থি হওয়ায় এবং নির্বাচন কমিশনের চাপের মুখে সংশোধনীর মাধ্যমে দলটি গঠনতন্ত্র থেকে আল্লাহ প্রদত্ত ও রাসূল (সাঃ) প্রদর্শিত ইসলামী রাষ্ট্রব্যবস্থার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা জুড়ে নিয়েছে। এছাড়া ‘আল্লাহ ব্যতীত কাহাকেও স্বয়ংসম্পুর্ণ বিধানদাতা ও আইন প্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে’ এ নীতিটিও গঠনতন্ত্র থেকে তারা বাদ দিয়েছে। আরো বহু কাটাছেড়া করতে করতে এমন অবস্থায় পৌঁছে যে তারা প্রায় পুরো গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হয়। তারপরেও খুশি হয় নি নির্বাচন কমিশন। ২০০৮ সালে যে অবস্থায় তারা গঠনতন্ত্র জমা দিয়েছিল তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করে সাময়িক নিবন্ধন দিয়েছিল। কিন্তু সর্বশেষ বৃহস্পতিবারের রায়ের মধ্য দিয়ে তাও বাতিল করা হোল। কিন্তু বাস্তবে জামায়াতের অবস্থা ত্রিশঙ্কু হলেও কার্যত আপোষকামী এই দলটি হয়তো কোন আপোষ করে নতুন নাম নিয়ে, নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র লিখে এবং তা জমা দিয়ে নিবন্ধন করে রাজনীতি করবে, কিংবা অন্য কোন গণতান্ত্রিক দলের সাথে মিশে যাবে। কিন্তু অবাক ব্যাপার হোচ্ছে সব কিছু বিসর্জন দিয়েও এরা এখনো নিজেদের ইসলামী দল বা গণতান্ত্রিক ইসলামিক রাজনৈতিক দল মনে করে এবং প্রচার করলে জনগণ সেটা কিভাবে নেবে এখন সেটাই দেখার বিষয়।


একদিকে রাজনীতি অন্যদিকে ইসলাম, একদিকে নেতাদের ফাঁসি অন্যদিকে দল নিষিদ্ধ হওয়ার পথে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে তারা কি করবে সেটা নিয়ে ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে জামায়াত।



৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×