
আমি দেখিনি আদ-সামুদ জাতী, সাদ্দাদের দম্ভ
দেখিনি রাবণের দশ-মস্তক, আর ঘুমন্ত কুম্ভ
দেখিনি নেপোলিয়নের ক্ষমতার মসনদ,
হিটলারের ইহুদীযজ্ঞ-
দেখিনি এপ্রিল ফুলের সেই অসহায় মুসলিম,
মসজিদে পোড়া দগ্ধ।
শুনেছি লোকমানের বাণী, ইব্রাহীমের আত্মত্যাগ
ফেরাউনের মরেও অমর থাকা, সঙ্গে ঘৃণার ট্যাগ!
তবে দেখেছি,
দেখেছি সাদ্দামের পতন, গাদ্দাফীর মৃত্যু যাতন
দেখেছি পাক হানাদারের দেশ ছেড়ে যাওয়া
দেখেছি আমার ভাইয়ের রক্ত গঙ্গা বওয়া
তবু চলছে টানাটানি ক্ষমতার রশি
যেন বাজবেনা কোনদিন এদের-
ক্ষমতা হারাবার বাশি!
- অতনু বারীশ
কপিরাইট স্বত্তাধিকারী ( [email protected])
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



