শেষ বিকেলে আকাশের দিকে তাকিয়ে আনন্দ পাওয়া ,
সে যেন এক অবিকল স্নিগ্ধ ছোঁয়া ।
আকাশের চারদিকে নীল রঙ্গের প্রলেপ দেয়া ,
যেন মুগ্ধ করার মত এক অনাবিল ধোঁয়া।
স্নিগ্ধ বিকেল বেলার মত যদি সবার জীবন এমন হোত ,
সমস্ত চাওয়া-পাওয়ার মাঝে সুখময় প্রহরে বাঁধা যেত।
যদি কখনো স্নিগ্ধময় দিনগুলোর মাঝে-
অমলিন চাওয়া রাখে,
সেই ভিন্নতর দিনগুলোর মাঝে-
পরিপূর্ণ পাওয়া থাকে।
জীবনে অনাবিল স্রোতে কখনই -
কিছু চোখে দেখা যায় না,
আর তার মাঝে সর্বাদিক শূন্যতা-
দিয়ে কিছু লেখা যায় না।
কখনো মেঘ আর কখনো-
বৃষ্টির মাঝে রোদ পরাজিত হয়,
যখনই রোদ পরাজিত হয় -
তখনই সুন্দর প্রহর আবির্ভূত হয়।
***********
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


