somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুর ভ্রুণ তৈরিতে তিনজনের ডিএনএ ব্যবহার

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটিশরা এখন থেকে সন্তান জন্মদানের জন্য তিনজন মানুষের ডিএনএ ব্যবহার করতে পারবে ।
প্রথম দেশ হিসেবে ‘আইভিএফ’ নামের এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। মূলত, মানবকোষের মাইটোকনড্রিয়ার ত্রুটির কারণে, বংশগত শারিরীক সমস্যা থেকে অনাগত শিশুকে রক্ষা করতেই প্রযুক্তিটি ব্যবহার করার অনুমতি দিচ্ছে ব্রিটিশ সরকার।
মানবদেহে কোষের পাওয়ার স্টেশন বলা হয় যে উপাদানটিকে, সেই মাইটোকনড্রিয়ার ত্রুটি নিয়ে জন্মেছিলেন নিকোলা পার্কার। স্বাভাবিক পদ্ধতিতে জন্ম হলে তাঁর সন্তানেরও একই পরিণতি হওয়ার সম্ভাবনা। যুক্তরাজ্যে প্রতিবছর মাইটোকোনড্রিয়ার ত্রুটি নিয়ে জন্ম হয় প্রায় সাড়ে ৬ হাজার শিশুর। আর এ উদ্দেশ্যেই ‘আইভিএফ’ পদ্ধতি ব্যবহার করে শিশু জন্ম দানের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।
এখানে শিশুর ভ্রুণ তৈরিতে প্রকৃত বাবা-মা ছাড়াও, তৃতীয় একজন দাতার ডিএনএর কিছু অংশ নিয়ে, টেস্ট টিউব পদ্ধতিতে সন্তানের ভ্রুণ তৈরি হবে। আর দাতার কোষ থেকে মাইটোকন্ড্রিয়াটিই শুধু ব্যবহার করা হবে। তবে অনেকেই এ প্রযুক্তিকে অনৈতিক বলে অভিযোগ করছেন। জীন গবেষক ডঃ ডেভিড কিং বলেন, মানুষকে জীনগতভাবে পরিবর্তিত করা কোনভাবেই উচিত নয়। গত বিশ বছর ধরে সারা বিশ্বের নীতিবান ব্যাক্তি এবং বিভিন্ন দেশের সরকার যে সীমারেখা অতিক্রম করেনি, একবার যদি আমরা সেই নৈতিক বাধাটা পার করে ফেলি, তাহলে ধীরে ধীরে ভবিষ্যতে আমরা জীনগত ভাবে পরিবর্তিত, ডিজাইনার বেবি তৈরি ঠেকাতে পারবোনা।
এ কথা মানতে নারাজ ব্রিটেনের প্রধান চিকিৎসা কর্মকর্তা। ব্রিটেনের প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যালি ডেভিস বলেন, আমরা কিন্তু মানুষকে পরিবর্তিত করতে চেষ্টা করছিনা। বাবা-মার কাছ থেকে আসা নিউক্লিয়ার ডিএনএতে কোনরকম হস্তক্ষেপ করা হচ্ছেনা। শুধু কোষ যেখান থেকে শক্তি পায়, সে অংশটুকু নিয়ে কাজ হচ্ছে। এ বছরই আইভিএফ পদ্ধতি নিয়ে প্রয়োজনীয় নীতিমালার একটি খসড়া তৈরি করবে যুক্তরাজ্য সরকার। আর তার দু’বছরের মধ্যেই এই পদ্ধতিতে সন্তান জন্ম দেয়া যাবে।
বিস্তারিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×