somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ইন্টারনেট ব্যবহার বছরে ৬৬ শতাংশ হারে বাড়বে

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী পাঁচ বছরে বহনযোগ্য যন্ত্রে ইন্টারনেট ব্যবহার বার্ষিক ৬৬ শতাংশ হারে বাড়বে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো এ তথ্য জানায়, বিশ্বব্যাপী বহনযোগ্য যন্ত্রের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আন্তঃসংযোগ বেড়ে যাওয়ায় এসব যন্ত্রে ইন্টারনেট ব্যবহারের হারও বাড়বে। খবর রয়টার্সের।
ভিজুয়াল নেটওয়ার্কিং ইনডেক্স নামের এ প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর আন্তঃসংযুক্ত যন্ত্রের সংখ্যা ছাড়িয়ে যাবে মানুষের সংখ্যাকে। সেই সঙ্গে সারা দিন এসব যন্ত্রে বিভিন্ন কাজ করার মাধ্যমে বাড়বে ইন্টারনেটে তথ্য ব্যবহারের হার। ২০১৭ সাল নাগাদ প্রতিজন বহনযোগ্য যন্ত্র ব্যবহারকারী গড়ে ১০ ঘণ্টা ভিডিও দেখবেন, শুনবেন ১৫ ঘণ্টা গান, ৫ ঘণ্টা ভিডিও কল করার পাশাপাশি প্রতি মাসে ১৫টি করে অ্যাপ ডাউনলোড করবেন।
সিসকোর হিসাব অনুযায়ী, ২০১৭ সাল নাগাদ বিশ্বব্যাপী মোবাইল তথ্য ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ১৩৪ এক্সাবাইটে (১৩ কোটি ৪০ লাখ টেরাবাইট)। এ পরিমাণ তথ্য বিনিময়ের জন্য বিশ্বের প্রতিটি মানুষকে সারা বছর প্রতিদিন ইনস্টাগ্রামে ১০টি ছবি আপলোড করতে হবে কিংবা প্রতিদিন ইউটিউবে একটি করে ভিডিও দেখতে হবে।
প্রতিবেদনে আরো জানানো হয়, গ্রাহকরা ক্রমান্বয়ে পিসির চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পাঁচ বছরের মধ্যে মোবাইল যন্ত্রে ইন্টারনেট ব্যবহারের হার দাঁড়াবে পিসির চেয়ে তিন গুণ বেশি।
এতে উল্লেখ করা হয়, ২০১৭ সাল নাগাদ বিশ্বব্যাপী সেলফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৫২০ কোটি। গত বছর এ সংখ্যা ছিল ৪৩০ কোটি। পাঁচ বছর পর আন্তঃসংযুক্ত যন্ত্রের সংখ্যা দাঁড়াবে ১৭০ কোটি।
বিস্তারিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×