somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২০সালেই সর্বোচ্চ গতি সম্পন্ন ৫জি ইন্টারনেট বাজারে আসছে

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্য ও যোগাযোগ (আইসিটি) বিশ্বের চেহরা এত দ্রুতই বদলে যাচ্ছে যেখানে কোনো কিছুই খুব বেশি দিন টেকসই হচ্ছে না। মোবাইল প্রযুক্তি ক্ষেত্রে এ পরিবর্তনটা সামলে ওঠা কঠিন হচ্ছে।
টুজির পর থ্রিজি। এরপর ফোরজি। এখন হুয়াওয়ে ৫জি নেটওয়ার্ক উন্নয়নের কথা সাফ জানিয়ে দিয়েছে । সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছেন।
চীনের বিখ্যাত প্রযুক্তি নেটওয়ার্ক নির্মাতা ও গবেষণা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবারে পঞ্চম প্রজন্মের (৫জি) নেটওয়ার্কের ঘোষণা দিয়েছে। আর এ জন্য খুব বেশি সময় নয়, বরং আসছে ২০২০ সালেই বাণিজ্যিক ফাইভজির নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন স্মার্ট গ্রাহকেরা।
এরই মধ্যে হুয়াওয়ের ২০০ জনের একটি কারিগরিদল ৫জি নেটওয়ার্ক নিয়ে গবেষণা ও উন্নয়নে কাজ করছে। তবে এ প্রযুক্তির সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য থেকে বিরত আছে হুয়াওয়ে।
এ প্রসঙ্গে হুয়াওয়ের ৫জি গবেষণার প্রতিনিধি উয়েন টঙ বলেন, আসছে ২০২০ সালের ইন্টারনেট বিশ্বের চেহারা আজ সাধারণভাবে অনুমান করা কঠিন। এ সময়ে শত শত কোটি মানুষ তারহীন তথ্য বিশ্বের মহাসাগরে পাড়ি জমাবে। আর গতি তো হবে স্বপ্নের চেয়েও দ্রুত। তখন আসলে ইন্টারনেট ভক্তরা তারহীন প্রযুক্তির মধ্যে বসবাস করবেন। ফাইবার অপটিক কেবল তখন প্রায় বিলুপ্ত হয়ে যাবে।
প্রসঙ্গত, ফাইভজি (৫জি) প্রযুক্তির ইন্টারনেট নেটওয়ার্কের গতি হবে ১০ গিগাবাইট পার সেকেন্ড। আজকের সময়ে সর্বোচ্চ গতির তুলনায় তা ১০০ ভাগ বেশি গতি নিশ্চিত করবে।
এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-ও ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। তারাও বলছে বাণিজ্যিকভাবে ২০২০ সালেই স্মার্ট ভোক্তাদের কাছে এ নেটওয়ার্ক পৌঁছে যাবে।
বিশ্বের মোবাইল প্রযুক্তিতে লঙ টার্ম ইভোল্যুশন (এলটিই), ফোরজি এবং হুয়াওয়ের মাধ্যমে ৮৫টি শক্তিশালী নেটওয়ার্ক দিয়ে এসব সেবা এখন বাস্তবসম্মত। এরই মধ্যে চীনের হুয়াওয়ে সাংহাইয়ের ম্যাগলেভ ট্রেনে ফোরজি প্রযুক্তি তারহীন নেটওয়ার্ক সফলভাবেই পরিচালনা করছে।
বিশ্বের দ্রুত গতির ট্রেনের জন্য হুয়াওয়ে এলটিই নেটওয়ার্কের মাধ্যমে তারহীন ইন্টারনেট সেবা দিচ্ছে। এ মুহূর্তে ফোরজি নেটওয়ার্কে ডাউনলোড গতি ৫০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএম)।
তবে ২০২০ সালের আসন্ন ফাইভজি (৫জি) নেটওয়ার্ক এ সব কিছুকেই ছাড়িয়ে যাবে বহুদূর। অনলাইন বিশ্লেষকেরা তাই বলছেন ২০২০ সালে বিশ্বের সব ধরনের অর্থনৈতিক লেনদেনই ইন্টারনেট নিয়ন্ত্রণে চলে যাবে। এবার অপেক্ষা তাই নতুন এক বিশ্ব দেখার।
বিস্তারিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×