ক্রেডিট কার্ডের বিকল্প “মানুষের মুখ”
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিস্তারিত ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে এখন আর পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। আপনার চেহারা দেখিয়েই ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারবেন। ফিনল্যান্ডের ইউনিকুল নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি ‘পে-বাই-ফেস’ নামে একটি অথেনটিকেশন সিস্টেমের ভিডিও উন্মুক্ত করেছে।
ইউনিকুলের গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে মানুষের মুখই হবে ক্রেডিট কার্ডের বিকল্প। অর্থ উত্তোলনের জন্য স্ক্যানারের সামনে দাঁড়িয়ে বিশেষ মুখভঙ্গি করলে সেই স্ক্যানার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে চিনে ফেলবে ব্যক্তিকে এবং অর্থ ছাড় করবে।
গবেষকরা বলেন, মানুষের মুখমণ্ডল হচ্ছে ইউনিক অর্থাৎ কারও মুখের সঙ্গে কারও মিল নেই। কম্পিউটার ব্যবস্থা মানুষের মুখের আদলের পার্থক্য সূক্ষ্ম পর্যায় পর্যন্ত শনাক্ত করতে পারে।
বর্তমানে ইউনিকুল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এটিএম সম্মেলনে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইবোল্ড ‘মিলেনিয়াম এটিএম’ নামে নতুন একটি এটিএম পদ্ধতি দেখিয়েছে যাতে গ্রাহক শনাক্তের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এই এটিএম পদ্ধতিতে বাড়তি নিরাপত্তা হিসেবে ফেস রিকগনিশন ছাড়াও কিউ আর কোড ব্যবহৃত হয়। কিউ আর কোড হচ্ছে দ্বিমাত্রিক চিত্রের আদলের এক বিশেষ কোড। এ কোডের মধ্যে ব্যক্তির বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। খবর ইউএসএটুডে অনলাইনের।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন