আতিক রহমান
আমার প্রিয়া যে কত সুন্দর তা, ভাবতেই অবাক লাগে
আমার প্রিয়ার চেহারা কখনো মার্তন্ডের মত কিরন দেয়
আবার কখনো শশীর মত
আমার প্রিয়া সব সময় চিন্তিত থাকে
যদি কখনো বড় হয়ে ধরনীকে
আলোকিত করতে পারতাম।
আমার প্রিয়া সব সময় নিজেকে এবং দেশকে নিয়ে ভাবে
যে দেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হচ্ছে
যে দেশ৩৬ বৎসর সাধিনতার পরও
যে দেশের সাধিনতা অরক্ষিত
তাই আমার প্রিয়া
খুব আক্ষেপের শুরে বলেছেন
অরক্ষিত স্বাধিনতাই পরাধিনতা।
আমার প্রিয়া
আমাকে খুব ভালো বাসে
কারন
আমরা যে একে অপরের পরিপুরক।
কিছুদিন হয়
আমার প্রিয়ার মন ভালো নেই,
কি এক স্বপ্ন অব্যক্ত অভিমানে
তার চুখে জ্বল,
মাঝে মাঝে হঠাৎ তার অক্ষিতে
সাগরের উত্তাল তরঙ্গ বেজে উঠে
আবার কখনো
চিন্তায় একাকিত্বে বসে থাকে
অ-ব্যাক্ত অভিমানে ।
আমার প্রিয়ার মনে বসন্ত শোষভিত....
তাই আজ আর তার ক্ষতদীর্ন মনে
কোন শোক বার্তা বহন করেনা ।
আমার প্রিয়ার সাথে পাল্লা দিয়ে
আমার মন থেকে আনন্দ উধাও ।
এরকম হওয়াটাই তো স্বাভাবিক ।
প্রিয়ার লোচনে অম্ব দেখে,
প্রেমিক কি ভালো থাকতে পারে।
আমার প্রিয়ার দর্শনে চেয়ে
এত কষ্ট সাদ্ধ পাঠও যেন মনে হয় ,
অর্থ হীন।
এই যদি ভবিতব্য হবে তবে প্রভূ
আমাকে বরং পরাধিন করে দাও
আমি আমার প্রিয়তমাকে নিয়ে
অন্যত্র কোথাও চলে যাই
যে স্থানে কোন অন্ত নেই শেষ নেই
অথবা
হে প্রভূ শেষ করে দাও সকল ক্লান্ত ক্লেশ
আমার প্রিয়ার অন্তর থেকে
সব সংশয় কর শেষ
তার আত্তাকে প্রশান্ত করে দাও হে প্রভূ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


