somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী দলের এমপি'র দৌরাত্ম

০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে নিজের হাউজিংয়ের জন্য জোরপুর্বক সড়ক নির্মাণ করেই ক্ষান্ত হননি। ট্রাস্টের অধীনে পরিচালিত কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। আর এবিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সংবাদকর্মীদেরও হুমকী দিচ্ছে সন্ত্রাসীরা। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এসে এ অভিযোগ করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা এম এ আউয়াল।
তিনি আরো বলেন, কলেজে না আসতে অধ্যক্ষকে নিয়মিত হুমকি দিচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা। ফলে শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম হুমকির মুখে পরেছে। সন্ত্রাসীদের হুমকিতে নিয়মিত স্কুল-কলেজে যেতে পারছেন না ১৮ জন শিক্ষক ও দেড় হাজার শিক্ষার্থী।
তিনি জানান, ১৯৯২ সালে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। একই ভবনে দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকেই এটি পরিচালিত হয়ে আসছে দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়নে। এর প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি নিজেই। ১৯৯৯ সালে এই কলেজের পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হলে এর পরিচালনা পরিষদের সভাপতি হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালান স্থানীয় এমপি নসরুল হামিদ বিপু। তার অনৈতিক তদবিরের চাপে দীর্ঘদিন ঝুলে থাকে কমিটির দ্বিতীয় মেয়াদের অনুমোদন।
পরবর্তীতে ২০১০ সালের ৭ জুলাই তাকে(এমএ আউয়াল) পরিচালনা পরিষদের সভাপতি করে কমিটির অনুমোদন করে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের ২০০৯ সালের ৮ জুন জারি করা প্রজ্ঞাপনে ‘ইন্টারমেডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স-১৯৬১’ এর ৪৯ এর ১ প্রবিধান মালা অনুযায়ী কমিটির অনুমোদন দেয়া হয়। কিন্তু এই বৈধ কমিটির বিরুদ্ধেই অপতৎপরতা শুরু করেন ওই সংসদ সদস্য। কমিটি পূনর্গঠনের জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে আইন মন্ত্রণালয়ের মতামত অনুসারে তার আবেদন নাকচ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় আইনগতভাবেই ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। সেজন্য এর সভাপতি এম এ আউয়াল। ২০১০ সালেও একবার আইন মন্ত্রণালয় এ ব্যাপারে তাদের মতামত দিয়েছিল। এখন আবার যেহেতু সংসদ সদস্য আবেদন করেছেন, সেহেতু আমরা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করবো।
জানা গেছে, এবার কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে ডিও লেটার দিয়েছেন এমপি বিপু। আইনগতভাবে এ ধরনের প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদের দায়িত্ব জনপ্রতিনিধিদের কাছে দেয়ার কোন সুযোগ নেই। এরপরও ওই আবেদনের প্রেক্ষিতে গত ১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। কিন্তু প্রভাবশালীরা তদবির করে ২ জুলাই আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে মতামত বাগিয়ে নেন। আইন মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সংসদ সদস্যকে এডহক গভর্ণিং বডি গঠনের অনুমোদন দেয়া যেতে পারে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ট্রাস্টের অধীনে পরিচালিত কলেজটিকে স্থানীয় এমপি’র অধীনে ছেড়ে দেয়া হলে সারাদেশের এ জাতীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এতে ব্যক্তিগত উদ্যোগে কেউ আর শিক্ষা স্কুল-কলেজ প্রতিষ্ঠা করতে চাইবে না। ###
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×