ব্লগ একদিক দিয়ে সংবাদপত্রের চেয়েও ভাল।
১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকালকের বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে যে ক্রিকেট ম্যাচ হয়ে গেল সেটি ব্যস্ততার জন্য দেথতে পারিনি। সবসময় যা হয়, কোন একটি গুরুত্বপূর্ণ খেলা মিস করলে সেইসব উত্তেজনাপূর্ণ, আবেগঘন, আনন্দিত মুহুর্তগুলো উদযাপন করতে পারলাম না বলে আফসোস লাগে। সেকারনে আমি এসব ক্ষেত্রে পরদিন পত্রিকার ঐ খেলা সংক্রান্ত সব খবরই খুঁটিয়ে খুঁটিয়ে পরি। তবে সত্যি কথা বলতে কি তাতেও সত্যিকারের আবেগটা ধরা পরে না।
এই একই ঘটনা আজকেও ঘটল। তবে আমার ক্ষেত্র নতুন এবং আনন্দপূর্ন একটা ব্যতিক্রম দিন আজকে একারনে যে, আজকে সামুতে এসে গতকালকের ম্যাচের উত্তেজনাকর মুহুর্তে এবং জেতার পরে আনন্দিত মুহুর্তে সবাই যেসব পোস্ট এবং মন্তব্য দিয়েছে সেগুলো দেখে আমি ব্যাপক আমোদ এবং আবেগিয় অনুভূতি দুটোই ভালোমত টের পেয়েছি। আমি সাধারনত লেখালেখির ক্ষেত্রে একটা প্রমিত ভাষাকেই সমর্থন করি। কিন্তু ব্লগে যে ধরনের ভাষা ব্যবহার হয় তাতে আসলে মনের গভীরের আবেগটা খুব ভালোভাবেই প্রকাশ হয়। ভাষার বিবর্তনের জয় হোক। জয় হোক ব্লগিং এর।
দ্রষ্টব্যঃ অনেকের পোস্ট পরে আনন্দ পেলেও মন্তব্য করা হয়নি। তাই দুঃখিত।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন