somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি সুনাগরিক?

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুনাগরিকের অনেক বৈশিষ্ট্য আছে। আর কে সুনাগরিক প্রমাণ করারও অনেক ব্যবস্থা থাকে একটা রাষ্ট্রের ভিতর। যেমন, নিয়মিত ট্যাক্স দেয়া, আইন মান্য করা, দাঙ্গা-ফাসাদ না করা ইত্যাদি। কিন্তু ইদানিং বাংলাদেশের মানুষ- বিশেষ করে শহুরে মানুষ, আর শিক্ষিত তরুনরা নিজেদের সুনাগরিক প্রমান করার একটা মোক্ষম উপায় বের করেছেন। উপায়টা খুবই সহজ-। কথায় বলে না "বলা সহজ, করা কঠিন।" ঠিক এই কাজটাই করছেন তারা। তাদের উপায়টা হলো, রাজনীতিবিদদের কষে গালি দেয়া

হাসিনা-খালেদা থেকে শুরু করে মন্ত্রী-এমপি এমনকি পাতি নেতাও রেহাই পাচ্ছেন না তাদের হাত থেকে। গালা-গালির এক সুতীব্র প্রতিযোগীতা শুরু হয়ে গেছে পুরো দেশ জুড়ে। একটু খেয়াল করলেই দেখা যায়, যারা এই উপায়ে নিজেদের সুনাগরিক প্রমাণের চেষ্টা করছেন তারা আসলে সমাজের সুবিধাভোগীদেরই একটা অংশ। ভোগবাদী সমাজে বাস করে, ভোগের ভাগে একটু টান পরলেই তারা হিতাহিত জ্ঞান শূণ্য হয়ে গালাগালি আর উস্কানিমূলক বক্তব্য দিয়ে মনের ঝাল ঝারেন।

এদের মধ্যে যারা একটু বয়স্ক, তারা সবাই অর্থনৈতিকভাবে স্বচ্ছল। কারও কারও আবার বাড়ী-গাড়ীও আছে। অর্থ উপার্জন করাতে গিয়ে তারা কখনও আইন তো দূরের কথা নীতি-নৈতিকতারও ধার ধারেননি। এখন অন্যের ঘারে দোষ চাপিয়ে নিজের পাপ ঢাকার চেষ্টা করছেন।

যারা বয়সে তরুন, তাদের পেটে দুই কলম বিদ্যা পরতেই বিদেশে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর। বিদেশ গেলে আর দেশে আসতে মন চায়না। যারা ফিরে আসেন তারাও আবার বেশিরভাগই দেশের মানুষের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার ধান্ধায় থাকেন। কারন দেশের মানুষের চেয়ে সে যে শ্রেষ্ঠ সেটাতো প্রমাণ করতে হবে, নাকি? যারা দেশে থাকেন তারাও এমনসব কোম্পানিতে চাকরি খোঁজে যারা মানুষকে Exploit করতে ওস্তাদ। যত বদ কোম্পানি তত বেশি বেতন। :)

মোটকথা এরা সবাই কম বেশি স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সুবিধাবাদী মানুষ।
আর যারা বাকি থাকল তারা অশিক্ষিত, অবুঝ। তারা সবসময় ছাগলের তিন নম্বর বাচ্চার মতই এসকল সুবিধাবাদী মানুষদের দেখে দেখে শুধু লাফালাফি করে।

একটা গনতান্ত্রিক দেশের মানুষ যে রকম, তারা সেরকম নেতাই পায়। কথাটা কিন্তু শতভাগ সত্যি। রাজনীতিবিদরা আসলে আমাদের সমাজেরই কিছূ বুদ্ধিমান, সাহসী মানুষ। তারা আসলে আমাদেরই একটা বিবর্ধিত রূপ (Extreme version)। আমরা যখন তাদের কর্মকান্ড দেখি তখন আমাদের নিজেদের চরিত্রেরই বিবর্ধিত রূপটাকে দেখি এবং দেখে আঁতকে উঠি।

কাজেই পরিবর্তন চাইলে আগে নিজেকে বদলাতে হবে। নিজের চারপাশের মানুষকে নিয়ে বদলাতে হবে। তানাহলে কাদা ছুরাছুরিতে শুধু নোংরামিই বারবে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×