আহবান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পৃথিবী আমারে মরণ সমরে ডাক দিয়েছে;
অচীনলোকের অন্ধপুরি বন্ধকরি রুদ্ধশ্বাসে টান দিয়েছে।
ঝঞ্ঝাতরী, রুদ্ধদোয়ার বন্ধাকরি, সন্ধাবিহার আলোক পানে;
তিমীর বিদীর স্বর্গপানে মর্তমুখর মর্মতানে
সপ্ত সুরের পঞ্চ গানে আজকে আবার বান দিয়েছে।
পৃথিবী আমারে ধ্বংশলীলায় আজ সায় দিয়েছে।
অন্ধকারে বন্ধ যারা বন্ধি যে আর রইবে নারে,
মরণসম শাসন ওদের কোমল হৃদয় সইবে নারে।
ভাঙবে আজি ভাঙার খেলা সকাল হতে সন্ধা বেলা।
মর্তপানে আসবে ছুটে স্বর্গ হতে স্বপ্নভেলা।
কন্টকুসুম পড়বে টুটে আপনি যারা উঠছে ফুটে।
বন্ধারাতে নিরব সুরে জাগায় যারা ভূবন তুরে -
শেষ বেলাতে আসতে ওদের বেলা হলো এমনি করে।
দেখতে খেলা আশা যাওয়ার মধ্য বেলা ভার দিয়েছে।
তাইতো আজি সকল দাবি ধুলায় পড়ে সাজ নিয়েছে।
ধরিত্রী আমারে অমর গানের আজ তার দিয়েছে।
নবীন মালার রঙিন কলি মন মাতানো মধুর করি
উঠবে ফুটে দোয়ার পাশে সুপ্ত নূরে জগৎভরি।
মুক্তি পাগল সন্ধামণির মানিকজোড়া ভূবনভরা -
হাসির সুরে হাসবে আজি প্রভাতবেলা;
নতুন করে সুর ফিরে আজ বাঁধবে বাসা স্বর্গস্থানে।
পুরানো সব রংমাখা সাজ ফেলবে ছুড়ে নরকপানে।-
সুরের যারা আছিস পাগল আয় ছুটে আয় বাজবে মাদল,
মুক্তিতে আজ উঠবি ভরি; জগৎতরি পাবে খুজে নতুন বাদল।
মুক্তি দেবার কঠিন ত্রাসে ধুকিস নে আর
দেখনা চেয়ে উর্দ্ধপানে কেমন মধুর রং দিয়ে
মুক্তিমাতা নবীনবরণ সাজ নিয়েছে !
বিশ্বমাতা আমারে মুক্তিতে আজ ডাক দিয়েছে।
২৫ বৈশাখ ১৪২১
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।
লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন
Good governance starts with respecting public money....

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।