বেলা এবার হলো বুঝি প্রভাত পারাবার।
আঁধার হেরি সম্মুখে তাও,
অকুলে ভাসে দুকূলা নাও;
তৃভূবনে উথলি উঠে তৃপ্ত শরবর।
পঞ্চমুখর দৃপ্তি আঁখি
আঁধার আলোয় জ্বলজ্বল।
আবছা আলোয় কি যে দেখি
বুঝিনে তার ভার,
ওগো পারি না যে আর।
নও এ তরী ঝঞ্ঝা পুরী করাও পারাপার।
পঞ্চ দিনে দাড়টি বেয়ে
তৃভূবনে এলেম নেয়ে
সম্মুখে চাই
নয়নাভায় দেখিতে যে পাই
সপ্ত পারাবার।
ওগো সহিতে নারি আর।
নও এ তরী ঝঞ্ঝা পুরী করাও পারাপার।
তপ্ত রোদনে রৃদ্ধ ক্রদন
শুকায়ে গিয়াছে আজ।
আকাজেতে বাধিয়াছে তাই কাজ।
কি যে কঠিনসম হৃদম মম
বুঝিতে পারি নে আর
তবুও সহিতে পারিনা ভার।
ঝিমায়ে পরি ক্লান্ত হয়ে,
গান থেমে যায় শ্রান্ত স্বরে
বন্দি যারা চলছে ধেয়ে
আকাশ পারাবারে
উঠছে কারা গান গেয়ে।
তবু কি রোষে যে দাড় বেয়ে যায়
উতাল পারাবারে
পাল ছেড়া এই নায়ে।
হায় ওযে ঢেউ জাগানে নেয়ে।
তাইতো বুঝি উথলি উঠে
সপ্ত সরবর।
ওগো ক্ষণ থাকে না আর
নও এ তরী ঝঞ্ঝা পুরী করাও পারাপার।
যে গান ছিলো শেষ হয়েছে
যে সুর ছিলো স্বর হয়েছে
ঝঞ্ঝা দ্বারে পড়ে।
দিক ভোলা এ নায়ে দিক ভূলেছি আজ
তবুও কি যেন সক সাজ
সাজছে সকল নেয়ে।
কি যেন কি ভয়ে
আসতেছে ত্রাস ছেয়ে
সপ্ত পারাবারে।
তাইতো জানি আসছে থামি
শত কলরল।
ওগো সন্ধা নামে সূর্য হল পড়পড়।
নও এ তরী ঝঞ্ঝা পুরী করাও পারাপার।
১৯ চৈত্র ১৪২০
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।