ক্ষনিকের মিলন
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ পরানে মোর
পরানের ত্রাস করিব দূর।
বেদনা বিধুর!
তাহারও শেষ
করিব আজ অবশেষ নিশ্চয়।
প্রিয়ারে মোর-
আপনা হতে বলেছিলেম যখন-
হৃদয়ে মোর শশ্মান ঘোর।
উচ্চ হাসে হাসিতে হাসিতে
কন্ঠ তাহার রোধ হয়ে আসে।
নির্বাক চেয়ে
কি যেন ভয়ে
আঁখিদ্বয় তার মুছিতে মুছিতে বলে-
তোমারই হবে জয়।
ক্ষণকাল আঁখি,
মৃদু বুজে থাকি।
সেত চেয়ে রয়।
বলি করি উচু আঁখি-
ওগো, তোমারেত দেইনি ফাকি।
এত প্রাপ্য ছিলো মোর।
কহিলে- থাক্, ঢ়েড় হয়েছে।
তুমি যাও, তুমি যাও।
আমি- নির্বাক হয়ে রহি ক্ষণকাল,
আঁখিপানে তার
চাহিতে না সাহসে কুলায়।
এভাবে গেল কিছুকাল বয়ে-
আবার বলিলাম- তুমি জাননা,
এত মোর বেদনা!
তুমি কেন কাঁদ,
মিছে প্রেমানলে বাঁধ ?
আমিত সবার,
জগতের ভার সকলই আমার।
বলেছিলে- বলেছিনা থাক!
থামিলাম অবশেষ।
তুমি গেলে চলে,
বসে আছি একা।
দেখেছ কথাটি মোর
পাওনি হৃদয়ের দেখা।
তুমিও একা, আমিও একা
এ কথাই বুঝি ভালেছিলো লেখা।
বাতায়নে চেয়ে
বসে আছি হায়,
এরও হবে অবশেষ নিশ্চয়।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন