somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন বিশ্ববিদ্যালয়ে আইন পড়বেন?

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সেই শহরে বসবাস করা নিশ্চয় বুদ্ধিমানের কাজ নয়, যে শহরে কিনা একজনও আইনজীবী নেই।” প্রাচীন যুগের এই কথাটি এখনো লোক মুখে শোনা যায়। এই প্রবাদটি থেকে আইনজীবীর গুরত্ব ও মর্যাদা বোঝা যায়। কিন্তু আমার মতে, আইনজীবি হওয়ার চেয়ে আইনটা জানা বেশি জরুরি। কারণ আমরা সকলে যদি আইন জানি, আইন সর্ম্পকে সচেতন হই তাহলে দেশে আইনের শাষন প্রতিষ্ঠিত থাকবে। প্রত্যেক মানুষকেই আইন সম্পর্কে সচেতন হতে হবে, না হলে যে কোন সময় যে কেউ বিভিন্ন পন্থায় আইনকে অবজ্ঞা করা শুরু করতে পারে। বর্তমানে আইন পেশার গুরত্ব ও মর্যাদা কাউকে বুঝাতে হয় না। এখন কেউ জানতে চায় না কেন আইন পড়ব? বরং প্রশ্ন হয় কোথায় পড়ব?
সম্প্রতি বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনা এবং বার কাউন্সিলের নির্দেশনা দেখার পর আমার মনে হয়েছে আইন পড়তে হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন বিকল্প নেই।


বিস্তারিত জানার জন্য ২৯ জুলাই, ২০১৬ ইং তারিখের “দৈনিক কালের কন্ঠ” এবং ১৮ আগস্ট, ২০১৬ ইং তারিখের “দৈনিক যুগান্তর” পত্রিকাতে চোখ বুলাতে পারেন।

বাংলাদেশে মাত্র ৭টি পাবলিক ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অনার্স করার সুযোগ আছে। এগুলো হলঃ
⚫ ঢাকা বিশ্ববিদ্যালয়।
⚫ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
⚫ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।
⚫ বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদায়লয়।
⚫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
⚫ কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়।
⚫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এছাড়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু আইন কলেজ।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ এবং আধুনিক সিলেবাসের আলোকে আইন (৪ বছরে অনার্স) কোর্স চালু করা হয়েছে। ২০১৪ ইং সন থেকে চালু হওয়া আইন বিষয়ে এখানে বর্তমান ছাত্র সংখ্যা প্রায় ৪০০ জন (পাস কোর্স ব্যাতিত)। আসন সংখ্যা সীমিত হবার কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যোগ্যতার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সীমিত কিছু মেধাবী শিক্ষার্থীই কেবল এখানে পড়ার সুযোগ পায়।

ভর্তি পদ্ধতি ও যোগ্যতাঃ বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হয় ভর্তি পরীক্ষার মাধ্যমে। এখানে আইন বিষয়ের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা হয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৭.০০ থাকলে যে কোন বিভাগ আবেদন থেকে করা যাবে। তবে কোন (এসএসসি ও এইচএসসি) পরীক্ষাতে ৩.৫০ এর নিচে থকা যাবে না। পরীক্ষা হয় ১০০ নম্বরের। ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বর/ ডিসেম্বর মাসে হয়ে থাকে।বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শেষন জটের কোন বালাই নেই। এজন্য চার বছরেই এখান থকে বের হওয়া যাবে।

যোগ্য শিক্ষক,শিক্ষকদের আন্তরিকতা, মানসম্পন্ন শিক্ষার্থী ভর্তি,সমৃদ্ধ পাঠাগার, আন্তর্জাতিক সহযোগ, ই-লার্নিং পদ্ধতি, আধুনিক সিলেবাস এবং মানসম্পন্ন শিক্ষার কারণে ইতিমদ্ধে এই বিশ্ববিদ্যালয় বেশ সুনাম কুড়িয়েছে।
বিস্তারিত জানার জন্য http://www.bou.edu.bd/

ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আইন বিষয়ে পড়ার সুযোগ। ভর্তি করা হয় 'খ' ইউনিটের মাধ্যমে। এ ছাড়া 'ঘ' ইউনিটে বিভাগ পরিবর্তন করেও ভর্তির সুযোগ রয়েছে। পরীক্ষা হয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে। ওয়েব : http://www.univdhaka.edu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের পাশাপাশি বুদ্ধিভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে।
ওয়েব : http://www.juniv.edu

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আইন বিভাগের জন্য 'ঘ' ইউনিটে আলাদা পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। ওয়েব : http://www.ru.ac.bd
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৫০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে।
ওয়েব : http://www.cu.ac.bd

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১০০ নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। ওয়েব :www.jnu.ac.bd

ইসলামী বিশ্ববিদ্যালয়: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স কোর্সে ভর্তির জন্য 'ছ' ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে। ৮০ নম্বরের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও ইসলামী আইন বিষয়ে। ওয়েব :www.iu.ac.bd

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে “জাতীয় আইন কলেজে” পড়তে পারেন। এছাড়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু আইন কলেজ।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ঃ যদি আপনি পাইভেটেই পড়তে চান তাহলে ভাল করে খোজ-খবর নিয়ে তারপর ভর্তি হবেন।
আইনের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয় , নর্থ-সাউথ বিশ্বঃ, ড্যাফোডিল ইন্টাঃ বিশ্বঃ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ইত্যাদি। তবে এগুলতে পড়াশোনার খরচ এতো বেশি যে, সেটা অনেকেরই সাধ্যের বাহিরে।

এছাড়া বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা লন্ডন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী তিন বছর মেয়াদি এলএলবি অনার্স পড়িয়ে থাকে। যেমনঃ নিউ ক্যাসেল ল' একাডেমী , ভূঁইয়া একাডেমী ইত্যাদি। এগুলোতে পড়তে তিন বছরে ৮-১০ লাখ টাকা বা তারও বেশি লাগতে পারে।

সর্বশেষ কথা হল, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্ররাই ভাল অবস্থানে আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×