somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীর সেই বিভা এখনো খালেদা জিয়ার মেয়ে !

০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী নগরীতে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার এক কন্যার সন্ধান পাওয়া গেছে। এই কন্যার নাম বিভা রহমান। নিজেকে জিয়ার কন্যা বলে পরিচয় দিয়ে ক্ষান্ত হননি বিভা। জমির দলিল, জাতীয় পরিচয়পত্রসহ সব কিছুতে পিতার নাম হিসেবে জিয়াউর রহমান ও মায়ের নাম বেগম খালেদা জিয়া বলে উল্লেখ করেছেন। থাকার ঘরগুলো সাজিয়েছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি দিয়ে। স্থানীয়ভাবে তিনি খালেদা জিয়ার মেয়ে বলে পরিচিত। এক বাক্যে সবাই তাকে খালেদা জিয়ার কন্যা বলেই চেনে। তবে অনুসন্ধান করেও তার প্রকৃত পিতামাতার পরিচয় জানা যায়নি। এমন প্রশ্নের উত্তরে বিভা রহমানের সাফ জবাব তার পিতার নাম জিয়াউর রহমান ও মাতা বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাজশাহী নগরীর বড়বনগ্রামে (শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন) গ্রামে গিয়ে পাওয়া যায় বিভা রহমানকে। স্বামী নিয়ে তিনি থাকেন ওই বাড়িতে। কোন সন্তান নেই তার।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭ সালে প্রথমে নিজেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মেয়ে পরিচয় দিয়ে আলোচনায় আসেন বিভা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেত্রীর কন্যা পরিচয় দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন। দীর্ঘদিন জেল খাটার পর ছাড়া পান। তারপরেও নিজের জন্ম পরিচয়ের সঙ্গে জড়িয়ে রেখেছেন জিয়া ও খালেদাকে। এখনো রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম এলাকার বিভা রহমান নিজেকে জিয়ার কন্যা বলে পরিচয় দেন। সম্প্রতি এলাকায় একটি জমি নিয়ে বিরোধের জের ধরে বিভা নিজেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মেয়ে পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেয়ায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
বিভা রহমান তার স্বামী পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরদর্শক (এএসআই) কোরবান আলীকে নিয়ে বড় বনগ্রাম এলাকার একটি বাড়িতে থাকেন। শনিবার ওই এলাকায় গিয়ে কাউকে বিভার নাম বলতে হয়নি। খালেদা জিয়ার মেয়ে কোথায় থাকেন বলতে সবাই তার বাড়ি দেখিয়ে দিলেন। সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমে কথা বলতে রাজী হননি। পরে তিনি বাড়ির ভেতরে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্ক ও মামলা নিয়ে কথা বলতে শুরু করেন। পাশে থাকা তার স্বামীও দাবি করেন খালেদা জিয়ার জামাই তিনি।
বিভা রহমান জানান, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার মা এবং জিয়াউর রহমান তার বাবা। এ নিয়ে মামলা হয়েছে। ২০০২ সালে আদালত থেকে তিনি স্বীকৃতি পেয়েছেন বলে দাবি করলেও কোন প্রমাণ দেখাতে পারেননি। তিনি বলেন, ‘মায়ের সঙ্গে (খালেদা জিয়া) দেখা করতে মাঝে মাঝে ঢাকায় যান তিনি। মাও খোঁজ খবর নেন।’ সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে হয়ে এখানে থাকেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘মা আমাকে তার কাছে রাখতে চেয়েছিলো। কিন্তু আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই বলে এখানে আছি।’ জাতীয় পরিচয়পত্রে বিভার জন্ম তারিখ লেখা রয়েছে ১৯৬১ সালের ২ মার্চ। সে হিসেবে তিনি তারেক ও কোকোর বড় বোন বলে নিজেকে দাবি করেন।
স্থানীয়রা জানান, বিভা নিজেকে খালেদা জিয়ার মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেক টাকা খরচ করেছে। তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা থেকে মুক্ত হতে বাড়ির আসবাবপত্র পর্যন্ত বিক্রি করেছে। তারপরেও সে নিজেকে জিয়ার কন্যা বলে পরিচয় দেয়। বিভার স্বামী কোরবান আলীও মামলা চালাতে গিয়ে নিঃস্ব হওয়ার কথা স্বীকার করেছেন


কপি পেস্টঃ http://dailysunshinebd.com/?p=3092
১৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×