এলোমেলো লেখা
২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে শরৎকাল বেশ চুপিসারে এসে গেল। শরৎ কাল বলতে আমার মাথার মধ্যে একটাই স্মৃতি আসে -- অপু ও দূর্গা র ট্রেন দেখতে যে কাশবন দেখিয়েছিল সত্যজিত রায় । পড়েছি এই কাশবনের এতটুকু দৃশ্য ধারণ করতে যেয়ে সত্যজিত রায়কে এক বছর অপেক্ষা করতে হয়েছিল। প্রথমদিন জায়গাটা দেখে পছন্দ করে পরেরদিন শ্যূটিং করতে যেয়ে দেখেন গরু কাশবন তছনছ করে দিয়েছে। পরের বছর তিনি ঐ দৃশ্যটা ঐজায়গাতেই ধারণ করেছিলেন। সত্যজিৎ রায়ের পথের প্যাচালী খুবই সার্থক একটা ছবি। যদিও আমি বোদ্ধা কোন মানুষ নয় তবুও আমার খুব ভালো লাগে ছবিটা। আমি যতবার দেখি ততবারই মুগ্ধ হই, নতুন মনে হয়।
কাশবন দেখতে ইচ্ছে করছে। আমার পড়ালেখার সময়টা কেটেছে রাজশাহীতে। ভারত থেকে গঙ্গা পদ্মা নাম নিয়ে রাজশাহী দিয়ে বাংলাদেশে ঢুকেছে। পদ্মার চরে এই সময়টাতে কাশফুল ফোটে। সেটাও এক অভূতপূর্ব দৃর্শ্য। কেউ রাজশাহীতে গেলে অন্তত কিছু সময় হাতে রাখা দরকার পদ্মার পাড়ে কিছু সময় বসার জন্য। আমি ঠিক বর্ণনা করতে পারবো না। কোন ভালো লেখক নিশ্চয় পারবেন। তবে চোখ বন্ধ করে আমি দেখতে পাই অপু ও দূর্গা ট্রেন দেখতে গেছে ---সাদা কাশবন---পদ্মার ঐপাড়ে সাদা সাদা ফুল----------
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন