এচোখে আজ আগুন.....
তাকিওনা, সহ্য হবে না তোমার!
দুঃসহ যন্ত্রণার, তুমি ভস্ম হয়ে যাবে।
শত-শহস্র বছরের অবহেলিত প্রেম
আজ বিদ্রোহী, বীভৎসভাবে করছে বসবাস
নিমিষেই তোমাকে স্তব্ধ করে দিবে।।
এ এক দুরন্ত গতিতে দুর্বার পথচলা .....
অপেক্ষার প্রহর গুনে গুনে
ক্লান্ত হৃদয়ে জমে ওঠা
ঘন মেঘের মহাকাশ কাঁপানো গর্জন
অপ্রতিরোধ্য
তা তুমি জানো না
তোমার ভেদচ্ছেদ করে
মুহুর্তেই ভাসিয়ে নিয়ে যাবে
আগ্রাসী সাগরে.......
এচোখে তাকিওনা!
এ চোখ নয়, আয়না
তোমার ভুলসিদ্ধ মন চেতনা.....
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




