somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবেগ নিয়ে খেলায় আখেরে লাভটা কার?

২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের আবেগ বড়ই জটিল।আবেগ আপেক্ষিক। কারোর আবেগের সাথে কারোটা মিলে না। একে অন্যের আবেগের প্রতি শ্রদ্ধাও দেখায় না। যার যার আবেগের জন্য সে যে কোন ঝুকি নিতে পারে। অন্য যখন একই রকম তার আবেগের জন্য ঝুকি নেয় তখন তাকে তিরস্কার করে ঐ ব্যক্তি।ভুলে যায় সে নিজে্ও একই কাজই করে। পার্থক্য দুজনের আবেগের বিষয় আলাদা। সবাই শুধু নিজের আবেগের ক্ষতিটা দেখেনা। অন্যের আবেগের ক্ষতি বড় আকাড়ে প্রকাশ করে। আবেগ আছে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিপাশ্বিক নানামুখী। একটি আবেগ আরেকটি আবেগকে হেয় করে।সে ভাবে অপর আবেগ হলো ক্ষতি। আর নিজের আবেগ ক্ষতি হল্ওে তা চেপে যা্ওয়ার চেষ্টা করে।

মসজিদ বন্ধ।এটা একজন মুসলিমের আবেগ। সে মসজিদে যেতে চায়। কিন্তু দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখার কারণে যায় না।তার ধর্ম তাকে করোনার এ সময় রুকসাত বা ছাড় দিয়েছে। যা ঐচ্ছিক। মুলটা পালনই উত্তম। কিন্তু সে আইনের প্রতি শ্রদ্ধার কারনে যায় না। এরা হলো তারা যারা আবেগকে সামলানোর চেষ্টায় রত।আবার এর ব্যতিক্রম্ও আছে এরা আবেগকেই প্রাধান্য দিয়ে সরকারী আইন তোয়াক্কা না করে মসজিদে যায়। তারা ছাড় গ্রহনে নারাজ। মুলটাই তারা গ্রহন করে।

এখন যারা ধর্ম কর্ম কম করে তারাতো ধমীয় আবেগকে পছন্দ করে না। তখন তারা এটাকে ফলা্ও করে প্রচার করে। যা একজন আলেমের জানাজার ক্ষেত্রে হল।

মুজিব বর্ষ অনুষ্ঠান । একটি রাজনৈতিক আদর্শিক আবেগ। এ আবেগ যাদের মনে আছে তারা ছোট হোক বড় হোক সবসময় চেষ্টা করেছে একটা অনুষ্ঠান করতে। তখন কিন্তু করোনার প্রকোপ এ দেশে সবেমাত্র ঢুকতে শুরু করেছে। কিন্তু আবেগের কাছে সেটা পরাজিত হল। অনুষ্ঠান হলো কিন্তু তা ব্যপক আকরে হল না। আবেগকে কিছুটা হলেও সামলানোর চেষ্টা করেছে।কিন্তু যখন বঙ্গবন্ধুর খুনীর ফাসি হলো তখন সেই আবেগ এর বত্যয় হলো। করোনার আইনকে উপেক্ষা করা হল। খালেদা জিয়া মুক্তির সময়ও তাই হলো। লোকে লোকারন্য। যার কারণে অনেক মিডিয়া কর্মি সহ রাজনৈতিক কমীরা করোনার ঝুকিতে পড়েছেন।

নববর্ষ সামাজিক ও ঐতিহ্যগত আবেগ। এটা সবাই একসাথে প্রতি বছর পালন করে। কিন্তু এবার করোনার কারণে সরকারী আইন মেনে সেই অনুষ্ঠান হয়নি। কিন্তু আবেগের কারণে এর বত্যয় হয়েছে। ফেসবুকে দেখলাম একজন সরকারী মন্ত্রী তিনি বাসায় নববর্ষের অনুষ্ঠান করছেন। অথচ তারই ধর্মীয় আবেগের কারনে ব্রহ্মণ বারিয়ায় পুলিশের উপর এ্যাকশন নিয়েছেন। যদিও এখানে পুলিশের কোন ফল্টই ছিল না।এগুলো লোককে সামাল দেয়ার মত সোর্স তাদের নেই।

আবার ধর্মীয় আবেগ মেনে যারা দশ জন মিলে জুমার সালাত আদায় করছে তাদের এই আইন মানাকে ধর্ম যারা মানেননা তারা অনেকে ধার্মীকদের পরাজয় হিসেবে মনে করছেন। এবং তা ফলা্ও করে প্রচারের জন্য মসজিদে মিডিয়া কর্মীদের এত ভীর যে সেখানে করোনার সেফটি ডিসটেন্স ছিল না। দেখা যায় দশ জনের ছবি তুলছে পচিশ জন মিডিয়া কর্মী।

ত্রান দিচ্ছে এটা একটি সামাজিক আবেগ। কিন্তু এখানেও কেউ সেফটি ডিসটেন্স মেনে ত্রান দিলেও বেশীর ভাগ ক্ষেত্রে গাদাগাদি করে বিশাল জমায়েতে ত্রান দিচ্ছে। এটা হলো নিজেকে সামাজিক ভাবে প্রচারের একটি বিকৃত আবেগ।

গার্মেন্টস কর্মীদের নিয়ে যে গেম খেলা হলো এটা হল অর্থনৈতিক আবেগ। আইন মেন অনেক প্রতিষ্ঠানের মত গার্মেন্টসও বন্ধ রাখা হয়। গামেন্টস মালিকদের কেউ কেউ সরকারী সময় পর্যন্ত বন্ধ রাখার সিন্ধান্তটি মানলেও বেশীর ভাগ গার্মেন্টস মালিক তা লংঘন করেন । তারা তাদের অর্থনৈতিক লোকশানের অজুহাতে তারা অতিরিক্ত লকডাউনের/কোয়ারেন্টাইনের যে সময়টি ছিল তা তারা মানেননি।ফলে যে সকল পোষাক শ্রমিক পূর্বের লকডাউন কালে গ্রামে চলে গিয়েছিল তারা লকডাউন ভেঙ্গে ঢাকায় আসতে বাধ্য হয়। দেখা যায় তারা দলে দলে হেটে ভ্যানে বা কখনো কোন যানে গাদাগাদি করে হলেও কর্মস্থলে এসেছেন। কিন্তু সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করলে গামেন্টস মালিকরা তখন গামেন্টস বন্ধ করে দেয় বিনা বেতনে। যদিও কেউ কেউ বেতন দিয়েছেন কিন্ত তা বলার মত কিছু না। এ পরিস্থিতে গামেন্টস কর্মীরা বেতনে দাবিতে গাদাগাদি করে আন্দোলন করে। কথা হলো এই যে গাদাগাদি করে দফায় দফায় করোনা ঝুকিতে পড়ছে মানুষগুলো । এক্ষেত্রে দায় কার? করোনার আইন ভংগ করেছে কারা? মালিকরা না শ্রমীকরা?

এইযে ত্রানের গাড়ি লুট হলো। এটা্ও একটি পরিবেশ পরিস্থিতির স্বীকার কিছু মানুষের পারিপাশ্বিক আবেগ। তারা করোনায় মরার ঝুকিকে তোয়াক্কা করেনি। তারা নাখেয়ে মরাকে বেশী মনে করেছে। তাই সরকারী সেফটি ডিসটেন্স লংঘন করে তারা দলবদ্ধ ভাবে ত্রান লুট করে। পেটের ক্ষুধার কাছে আইন আর করোনা পরাজিত হয়।

কথা হলো আবেগ অনেক আছে। কিন্তু সবার চুলকানীর কারন হলো ধমীয় আবেগ। অথচ আইন ভঙ্গ হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক ,সামাজিক পারিপাশ্বিক আরো নানা আবেগেও।মিডিয়া আর প্রশাসন যে পরিমান ধমীয় আবেগ প্রবন মানুষগুলোর দোষত্রুটি হাইলাইট করার চেষ্টা করছে অন্যান্য ক্ষেত্রে তার ছিটাফোটা রিএ্যাকশন ও কোন প্রকার প্রশাসনিক এ্যকশন নেই। বরং মিডিয়া এসবক্ষেত্রে এরিয়ে যাওয়ার বা আড়াল করার চেষ্টা করছে।

সরকারী আইন সে যেই হোক না মানলে সরকার এ্যাকশন নিবে সমান ভাবে। কোন পক্ষপাতিত্ব হলে তা একটি দেশের প্রসাশনিক ব্যালেন্সকে প্রশ্ন বিদ্ধ করে। ধমীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আবেগ যেমনই হোক সরকারী আইন এর প্রতি সবার শ্রদ্ধা দেখানো উচিত।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×