যৌবনে নাবালকতা!
মানুষে কি বলবে!
তাইতো স্তনবৃন্তে নিমের রস মাখে.........
তিক্ত দুধ ছেড়ে
ছেলে ন্যাংটা পাজী হয়।
************************
বিড়াল ছানাটা লেপ মুড়ি দিয়ে আমার কাছে থাকে
ভালোবাসা দেয়, ভালবাসি
ওম দিয়ে প্রকাশ করে ভালবাসা
তাইতো প্রতি রাতে ওম পাবার আশায় থাকি।
*************************
হৃষ্টপুষ্ট কুকুর ছানা,
আমি আর আমার দুই বন্ধু দাঁড়িয়ে দেখি।
কাঁপা কাঁপা পায়ে,
মায়ের স্তনের কাছে যেতে যেতে
কু কু শব্দে নাবালকতা প্রকাশ করে......
সবাই কি সেভাবে যায়?
যেখানে ভালবাসার ছাদ থাকে.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


