somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনন্ত আরফাত
মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

দেবকাঞ্চন ফুল অথবা না-মানুষী গল্প

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই পৃথিবীতে আর কোনোদিন হেমন্ত আসবে না জেনেও
আমরা আমাদের চোখে চোখ রেখে একই রিকশায় ঘুরে
বেড়াচ্ছি। নতুন মানুষেরা তবুও ভালোবাসাবাসি করছে!

অথচ, দেবকাঞ্চন আর হেলেঞ্চার ফুলগুলো কোনোদিন
আমাদের পুকুরপাড়ে ফুটবে না। মানুষের মতো প্রগাঢ়
ভয়ানক নামহীন, গোত্রহীন এক দানবের পৃথিবীতে ওড়ে
আসছে একটা লাশ, তাকে আমি মানুষ বলতে পারছি না!

অথচ, হুবুহু মানুষের মেয়েদের, স্ত্রীদের কিংবা মা’দের
মতন দেখতে, অঙ্গভঙ্গি; শব্দস্বর; সব; সব একই রকম
অথচ, তিনি মা নন, নারী নন, নির্যাতিত নারী শ্রমিক!

এই রকম একটা পৃথিবীতে আমি তোমার জন্য শিউলি
ফুল খুঁজে বেড়াচ্ছি, তুমি পানিপুরি খেতে চাচ্ছো, আর
আমাদের বন্ধুরা পারমাণবিক শক্তি কমিশনের সামনে
বসে চ-বিড়ি খেতে খেতে কনটেম্পোরারি আর্ট মারাচ্ছে!

আমিও যোগ দিচ্ছি মাঝে মাঝে। নতুন সময়ের কবিতা
আর গল্পগুলো কি রকম হবে সেইসব নিয়ে আমাদের
মাঝে আলাপ-আলোচনা হচ্ছে, বর্তমান ক্যামেরা কার
মুখ দিয়ে কথা বলবে, সেইসবও; আমরা ঝগড়াঝাঁটি
করছি, আমরা একে নাকচ করছি, ওকে টেনে তুলছি,
সব চলছে, অথচ, মানুষ; মানুষ নিয়ে আমাদের কোনো
কথাবার্তা নাই, কোনো রকম আলাপ-আলোচনা নাই!

আমাদের সন্ধ্যার বাতাসগুলো মানুষের ঘৃণা, মৃত্যু আর
হত্যাকান্ড এবং নির্যাতনের চিহ্ন নিয়ে ওড়ে ওড়ে এসে
আমাদের চায়ের কাপে বসছে, ‘এস্থেটিক টি’ নাম দিয়ে
একটা নীল অপরাজিতা ফুল চায়ের কাপে চুবিয়ে মৃত্যু
নিশ্চিত করে সেইসব ঘৃণা আমরা গুলে খেয়ে ফেলছি!

নীল অপরাজিতা কিংবা দেবকাঞ্চন ফুলের কথা থাক
মানুষের জন্য যে একটা মানুষের পৃথিবী বানাবার
কথা ছিলো, সেইসব বেমালুম ভুলে গিয়ে আমি শিউলি
ফুল খুঁজে বেড়াচ্ছি, তুমি পানিপুরি খেতে চাচ্ছো, আর
আমার বন্ধুরা, তারা কনটেম্পোরারি আর্ট মারাচ্ছে…

২৮ অক্টোবর, ’১৯। কার্তিকের সন্ধ্যা
মিরপুর, ঢাকা।


সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×