somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনন্ত আরফাত
মনে মনে গল্পকার। যখন আমি কোনো কিছুই করি না, তখনো একটা কাজ সব সময় করতে থাকি। মনে মনে গল্প লিখতে থাকি।

আমাদের পরিত্যাক্ত হৃদয়েরা

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধরো, আমি আর কোনোদিন তোমার শহরে ফিরলাম না!

ধরো, এইসব রিকশায় ঘুরাঘুরি, এইসব টক-ঝাল পানিপুরি
সস্তার বেলিফুল, এইসব কলাভর্তার দিন শেষ করে আমি
আর তোমার চোখের কিনারার কাছে ফিরে আসলাম না…

ধরো, এইসব অঘ্রাণের রাতগুলায় কোনো এক হুডখোলা
রিকশায় যেতে যেতে তোমার গভীর চোখজোড়ার দিকে
আমার আর তাকায়া থাকবার কোন রকম অধিকার নাই!
এইসব গম্ভীরের মতন তোমার চুলগুলার কাছে আমার
সমস্ত ফেরা আর না-ফেরারা নিয়ে আমি হারায়া গেছি…

সেইসব মাথানষ্ট ছাতিম ফুলগাছগুলার পাশ দিয়ে হেঁটে
যেতে যেতে আমি আর তোমার দিকে অথবা তুমি আর
আমার দিকে হুটহাট করে গভীর চোখ তোলে তাকাও না।
এইসব ধুলাবালিমাখা জীবন আর শহরের ঝঞ্ঝাটের ফাঁকে
আমাদের হাত ধরাধরি করে বসে থাকা কোন রিকশা নাই!

সেইসব রিকশাদের ভীড়ে আমাদের কোনো ঠোঁট ছোঁয়া-
ছুঁয়ি নাই। তবুও, এই উপদ্রপের শহরে ‘টিম ফরটিন’ নামে
কোনো এক যুবকের দল অঘ্রাণের রাতে কারো কারো ঘুম
ভেঙে দিয়ে এক তোড়া চন্দ্রমল্লিকা ফুল দিয়ে আসে। এইসব
ফুলের না পাওয়া ঘ্রাণ, দূর থেকে কেউ চুপচাপ গন্ধ শুঁকে।

আমাদের সেইসব থাকা, আর না-থাকা নিয়া আমরা কার
কাছে যাবো সেইসব ভেবে পাই না। শাহবাগ, চন্দ্রমল্লিকা
আর ছাতিম ফুলের পথ পার হয়ে আমরা কাঁচকলা ভর্তার
ভ্যানের পাশে গিয়া দাঁড়াই, মোক্তার ভাইয়ের দোকানে
গিয়া বসি। চা খাই। তবুও, আমাদের পরিত্যাক্ত হৃদয়ের
কাছে আমাদের আর কোনোদিন ফিরে এসে বসা হয় না!

সেইসব হৃদয়, যেইসব হৃদয়ের কাছে আমাদের বারবার
ফিরে আসার কথা, সেইসব চোখের কাছে আমাদের আর
কোনোদিন ফিরে আসা হলো না। এইসব না হওয়ারা নিয়ে
এই অঘ্রাণে আমি কার কাছে যাই, কোন নৈশব্দের কাছে?

ধরো, আমি আর কোনোদিন তোমার শহরে ফিরলাম না!

২৩ নভেম্বর, ‘১৯। অঘ্রাণের সন্ধ্যা
মিরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×