somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুনীল বাবুর দুঃখ

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীরার জন্য জ্বলে উঠেছিলো কলকাতা শহর!

শুধু নীরার জন্য মিছিল হলো, সাতটা ট্রামে ধরে
গেলো আগুন। গোঁফওয়ালা পুলিশগুলো ধরে
নিয়ে গেলো কয়েক শত ছোকরা। নীরার যদি
অসুখ না সারতো, সুনীল গাঙ্গুলি ডালহৌসি মোড়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে পান, বিড়ি, সিগারেট বেচতো
আজীবন। শহরগুলো আগের মতো আর বড়মনা
নেই। তোমার কোনো মন খারাপ হলে এই শহরের
কোথাও কোনো ব্যাঘাত হয় না, মিছিল হয় না...

অথচ নীরার জন্য শহর জ্বলতো! এই ছোট্ট ব্যস্ত
শহর, গ্যাঞ্জামের শহর, এখানে আজকাল নীরার
জন্য দুঃখ করবার সময় কোথায়? মানুষ কোথায়?
তবুও এই শহরে তোমার জন্য প্রার্থনা হয়।

তোমার খুব মন খারাপ হলে টিউশন ছেড়ে দিয়ে
রাস্তায় রাস্তায় হাঁটে তোমার প্রেমিক। তোমার
কোনো দুঃখ হলে এই শহরের এমাথা ওমাথা
টিউটরের ধমক খায় তিনটা ছেলেমেয়ে। তোমার
কোনো অসুখ করলে অভয়মিত্র ঘাটে গিয়ে
বিড়বিড় করেন সুনীল বাবু। তাকে এককালে
দেখা যেতো কলেজ স্ট্রিট, ডালহৌসি মোড়ে…

এই শহরের এমাথা ওমাথা প্রতিদিন হাঁটেন
সুনীল বাবু। টিউশন করেন। তোমার কোনো
মন খারাপ হলে টিউশনে গিয়ে ধমকাধমকি
করেন। মেজাজ দেখান। টিউশনে যান না।

তুমি কোনো দুঃখ পেলে এই শহরে ভীষণ রকম
ব্যাঘাত ঘটে না, বিঘ্ন হয় না, এই গ্যাঞ্জামের শহর,
শুধু সুনীল গাঙ্গুলি বিড়বিড় করেন...
আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে।

১৯ ফেব্রুয়ারী, ‘১৭। ফাল্গুনের রাত।
চট্টগ্রাম।

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×