তোমার ঐ হরিণী চোখ আমি দেখেছি,
যার নেশায় আচ্ছন্ন আমার প্রতিটি মুহূর্ত ;
আমার সারাদিন, সবগুলো কাজ,
ঠিক সব কিছুর যোগফল শুধু তুমিই!
তোমার জন্যেই পাড়ি দিই
আমার প্রতিটি নির্ঘুম রাত;
রাত জেগে জেগেই স্বপ্ন দেখি
শুধু তোমাকে নিয়ে।
যে চোখে ভয়ে চোখ রাখি নি,
পাছে তুমি নাও ফিরিয়ে-
আজ ঐ চোখেরই নেশায়
নেশাতুর আমার হৃদয়।
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি শুধু তোমায়...
অপু মজুমদার
৬/১১/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

