somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা বিদেশে কাজ করতে আসতে চান তাদেরকে বলছি..............

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কিছু এজেন্ট ও তাদের দালালরা মানুষদের কে মিথ্যা প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে, বিদেশে লোক পাঠান।

তাই
১। প্রথমেই চিন্তা করুন আপনার কি কি কাজের যোগ্যতা আছে।
২। কোন কোম্পানীতে কাজে যাচ্ছেন সেটা নিশ্চিত হয়ে নিন।
৩। আপনাকে কি কাজ করতে হবে সেটা নিশ্চিত হয়ে নিন।
৪। বেতন, থাকা ও খাওয়া এ সব বিষয় ভালো ভাবে নিশ্চিত হয়ে নিন।
৫। দৈনিক কত ঘন্টা কাজ, সাপ্তাহিক ছুটি, বাৎসরিক ছুটি, ইত্যাদি সম্পর্কে জেনে নিন।

যদি আপনার কোন কাজের অভিজ্ঞতা থাকে তবে আপনার জন্য ভাল, যেমনঃ ইলেক্ট্রেশিয়ান, ড্রাইভার, ওয়েল্ডার, পাইপ ফিটার, ফ্রিজ টেকনিশিয়ান, রিগার, প্লাম্বার, পেইন্টার, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ইত্যাদি।

এছাড়া বিভিন্ন হাসপাতালে , ব্যাংক, কনস্ট্রাকশন সাইট, বিভিন্ন অফিসে বাংলাদেশী শিক্ষিত লোকদের চাকুরী সুযোগ আছে। সে ক্ষেত্রে আপনাকে ইংরেজী ও হিন্দি ভাষায় ভাল দক্ষতা থাকতে হবে। কম্পিউটার জানা আবশ্যক। কেননা এখানে ইন্ডিয়ান ও ফিলিপিনের লোকজন সবচেয়ে বেশি অফিসিয়াল চাকুরী করে। আমি মনে করি আমাদের সরকার যদি ফিলিপিন ও ইন্ডিয়া সরকারের মতো একটু সৎ মানসিকতা নিয়ে আন্তরিক হন তবে বাংলাদেশের অনেক শিক্ষিত লোকদের বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন।

আর যদি আপনার কোন অভিজ্ঞতা না থাকে তবে আপনি নিশ্চিত রাস্তা ঝাড়ু দেয়া, ময়লা পরিস্কার করা, ক্লিনার, কমন লেবার মানে যখন যে কাজ করতে বলবে সেই কাজ করতে হবে। এখন আপনি চিন্তা করুন আপনার কোন কাজের যোগ্যতা আছে। তবে যাদের আত্মীয় স্বজন বিদেশে ব্যবসা করেন তাদের হয়তো দোকানের কর্মচারী হিসেবে চাকুরী করা সম্ভব হয় সেটা সংখ্যায় খুব কম।
বাংলাদেশ থেকে একজন লোক বিদেশে চাকুরী জন্য সর্বনিম্ন ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ/৩ লক্ষ বিশেষ ক্ষেত্রে ৪ লক্ষ টাকা বা তারও বেশি টাকা এজেন্ট অথবা তার দালালদের দিতে হয়। অথচ একজন ফিলিপিনের লোক কে বিদেশে যাওয়ার জন্য সে দেশের এজেন্টকে ৫০০ ডলার যা বাংলাদেশী টাকায় ৪০ হাজার টাকা।দিতে হয়। ফিলিপিনে কোন দালাল নেই সেখানে সরকারের অনুমোদিত এজেন্টরাই নিয়মতান্ত্রিক ভাবে বিদেশে নিয়োগের ব্যপারে কাজ করে থাকেন। তাদের বেতন ঘন্টায় ২.৫ ডলার থেকে ৬/৭/৮ ডলার পর্যন্ত। আর আমাদের বাংলাদেশীদের বেতন ঘন্টায় ০.৫০ সেন্ট থেকে ১ ডলার ক্ষেত্র বিশেষ ২/৩ ডলার। এখন চিন্তা করুন ১/২ বৎসরের চুক্তিতে বিদেশে এসে আমাদের কি পরিনতি ভোগ করতে হয়।
সর্বশেষ আমার নিজস্ব অভিজ্ঞা থেকে বলছি ঃ আমি আবুধাবী একটি গ্যাস প্রজেক্টে কাজ করছি কোরিয়ান হুন্দাই কোম্পানীতে। আমাদের এখানে মোট ১০ হাজার কর্মী আছে তার মধ্যে প্রায় ৬ হাজার কর্মী বাংলাদেশী অথচ এখানে অফিসে কাজ করে ১ জন্ পেইন্টিইং ইঞ্জিনিয়ার, ২ জন সার্ভেয়ার, ১ জন সিভিল ইঞ্জিনিয়ার, ৪জন্ ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার, ১জন ডকুমেন্ট কন্ট্রলার, ৪ জন কম্পিউটার অপারেটর, কিছু ড্রাইভার, লেবার ফোরম্যান, ৬/৭জন ওয়েল্ডার, বাকী সকলেই কমন লেবার। আমার বসকে যখন বলি আমাদের আসতে ১ লক্ষ ৫০ টাকা লাগছে তখন তারা বলে তোদের দেশের সরকার নেই? এত টাকা লাগে কেন? আমাদের বলতে লজ্জা লাগে যে আমাদের সরকার থেকেও নেই কেননা যে যার মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে ব্যস্ত আমাদের দেখার কেউ নেই। সবচাইতে দুঃখের বিষয় আমাদের আরব আমীরাতের বাংলাদেশ এম্বাসীর ফোন নম্বর আছে ঠিকই কিন্তু সেখানে ফোন দিলে কেউ রিসিভ করেন না।

সর্বশেষ সবাইকে অনুরোধ করবো বিদেশে আসার পূর্বে আপনি ভাল করে জেনে নিন কোথায় যাচ্ছেন, এবং কি কাজ করতে যাচ্ছেন।

জনশক্তি কর্মস্থান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এজেন্ট মালিক / দালালদের অনুরোধ করছি দোহাই আপনাদের একটু চিন্তা করুন আপনারা কি আপনাদের দায়িত্ব ঠিক ভাবে পালন করছেন? যদি মনে করেন সৃষ্টিকর্তা বলতে একজন আছেন তবে তিনি কিন্তু সব কিছুর বিচার একদিন করবেন। দুর্ণীতি করে টাকা আয় করতে পারবেন কিন্তু ব্যক্তি ও পারিবারিক জীবনে সুখি হতে পারবেন না।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×