প্রতি দিন অফিসে যাওয়ার সময় কিছু না কিছু ফেলে রেখে যাই (মানিব্যাগ, মোবাইল, কলম ইত্যাদি), বাসা থেকে বের হবার পর মনে পড়লে আবার রুমে গিয়ে নিয়ে আসি। এটাই আমার নিয়মিত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কিন্তু আজকে বাসা থেকে বের হয়ে দেখি সব নিয়া আসছি, এমন কি আকাশে মেঘ দেখে ছাতাটা পর্যন্ত আনতে ভুলিনি, কি আজব ব্যাপার!! এটা তো হবার কথা নয়। এসব ভাবতে ভাবতে বাসে উঠলাম এবং ভাগ্য দেবতার সহায়তায় দাড়ানোর জন্য একটু স্থানও পেলাম। বাসে উঠে অতি সৌভাগ্যবান দের (যারা বসার জন্য আসন পেয়েছে) উপর কড়া নজর রাখতে লাগলাম কে উঠার জন্য উসখুশ করছে তার পাশে গিয়ে দাড়াব। যাই হোক একজনকে দেখলাম ব্যাগ হাতে নিয়ে সামনের সিট ধরে বসে আছে, তার পশে গিয়ে এমন ভাবে দাড়ালাম যাতে এই সিটের পাশে আর কেও দাড়াতে না পারে । কিছক্ষন পরে দেখি ঐ লোক আমার কোমরের চোখ বড় করে তাকিয়ে আছে, আমি তার দৃষ্টি অনুসরন করে কোমরে হাত দিয়ে দেখি ফরমাল শার্ট প্যন্ট পড়ে ইন করে আসছি কিন্তু বেল্ট পড়ি নাই। এটাই তো হবার কথা ছিল ১০০ % ঠিক হয়ে আমি বাসা থেকে বের হয়েছি এমন কখনো হয়নি। আর এমন ঘটনা এবারই যে প্রথম তাও নয়, তাই খুব একটা ঘাবড়ালাম না। এতক্ষন ব্যাপার টা কিছুই ছিল না কিন্তু এখন মনে হচ্ছে বাসের সবাই দেখতেছে আমি শার্ট প্যান্ট পলিশ করা জুতা পড়ে ইন করে বের হয়েছি বেল্ট ছারা। যাইহোক ভোগান্তির শেষ এখানেই নয়। মনে মনে ঠিক করে ফেললাম উত্তরা নেমে আগে একটা বেল্ট কিনব তারপর অফিসে ঢুকব। কিন্তু আমার কপাল আর সৃষ্টিকর্তার সদিচ্ছা কখনো এক সাথে চলেনাই, উত্তরার সব মার্কেট বুধবারে বন্ধথাকে। এমন ভোগান্তি কিন্তু আমার এবারই শেষ নয় ভবিষৎ আরো হবে কারন অতিতে অনেক বার হয়েছে।
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।