শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা
দাগ টানলেন;
এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে
চাইলেন:
-আচ্ছা তোমাদের মধ্যে কে আছো?
যে এই দাগটিকে ছোট করতে পারবে?
কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে
পারবে না!!
না মুছেই ছোট করতে হবে!!
-তারপর, ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো।
কারণ,
মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর
কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না!!
-এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ
টানলেন,
যা আগেরটির চেয়ে একটু বড়।
ব্যস,
আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে
গেলো!
শিক্ষক:
-বুঝতে পারলে তোমরা???
কাউকে ছোট করতে বা হারাতে হলে
তাকে স্পর্শ না করেও পারা যায়!!
নিজেকে বড় করো, গড়ে তুলো,
তাহলে অন্যের সমালোচনা/দুর্নাম করে
তাকে ছোট করতে হবে না,
"
তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে
যাবে!!"..
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



