কবিতা ফোবিয়া
অভিলাষ মাহমুদ
সারা নিশি জেগে থাকি ...
আমার দুচোখের ঘুম কেড়ে নেয় কবিতা।
প্রিয়তমার আঁখি দুটো যেন কবিতা কবিতা...
চিকন বংশীর মত নাসিকা ...
মেঘের মত কুন্তল ঢেউয়ের ভাজে গড়িয়ে
পড়েছে বুকের উপর।
গাড় গোলাপি ঠোঁট... চিবুক... চেয়ে থাকি
অপলকে।
তোমাকে ভাবতে ভাবতে চোখ ভ্রমণ করে
রাত্রির তারা জ্বলমল মেঘমুক্ত আকাশে।
সেখানেও তোমার প্রতিচ্ছবি।
চাঁদ আমায় বলে আজ রাতের সমস্ত জোছনা তোমার মন মানসীর জন্য উৎসর্গ ...
রাত,চাঁদ, আকাশ আর তোমাকে নিয়ে
মনের খাতায় প্রেমের কলমে লিখি-
ভালোবাসার সরল পদ্য।
যা-ই চোখে পড়ে সবই কবিতা কবিতা মনে হয় আমার কাছে।
শব্দের দুর্বোধ্যতা নয়।
নয় কোন রহস্যের ধাঁধাঁ।
সবই সরল, সবই সহজ, সবই সুন্দর।
প্রকৃতির সবুজ পত্র পল্লবে জলছাপ দেখি
তোমার অবয়বের।
কবিতা কবিতা লাগে সবই...
প্রিয়তমা, তুমি যদি মনোবিজ্ঞানের ডাকতার
হতে তবে বলতে-
হে প্রিয়তম শায়ের!
তোমার তো কবিতা ফোবিয়া হয়েছে।
অতিসত্বর কাউন্সিলিং... ট্রিটমেন্ট দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




