ও ষোড়ষি বালিকা,
তুমি কবিতা পড়ো।
উপমা ও অলঙ্কার বুঝো?
কতটুকুই বা বুঝো কবিতার
অন্তর্নিহিত গূঢ় রহস্য?
কবি যখন তাঁর হৃদয়ের রক্তিম
মানচিত্রে মনের তুলিতে কষ্ট ও
বিরহের ক্যালিওগ্রাফি আঁকেন
তখন তুমি বাহহা দাও।
কবিকে সারাজীবন ভালোবাসতে
পারো না।
শুধু রোমাঞ্চের মূহুর্তগুলোতেই
পাশে থাকো।
নানান বাহানা দেখিয়ে দূরে চলে যাও তাঁর দুঃসময়ে। তুমি শুধু কবিতায় রোমান্টিক মূহুর্ত খুঁজো।
কষ্ট বা বিরহ এড়িয়ে যাও।
প্রেমের কবিতা ফেসবুকে পোষ্ট করলেই তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের আলতো ছাপ বসাও লাভ ইমোতে।
বালিকা,
তুমি হয়তো জানো না।
যদ্ধ, বিগ্রহ, অবজ্ঞা , লাঞ্চনা, অপ্রেম, যাতনা প্রকৃতির বৈরিতা এসবের কাছ থেকেই কষ্ট ও বিরহের তালিম নিতে পেরেছিলেন বলেই আজ (এসব নিয়ে) কবিতা লিখতে পারেন কবি।
undefined

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




