somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারের বাণী নিভৃতে কাঁদে

০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবি গুরু রবীন্দ্রনাথের সেই উক্তিটা বারংবার হৃদয়পটে নাড়া দিচ্ছে, বাঙ্গালি হয়েই রইলাম কিন্তু মানুষ হলাম না। আজ সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে এগিয়ে যাচ্ছে বিশ্ব কিন্তু সভ্যতা হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। খবরের কাগজ খুললেই চোখে পড়ে মানুষ নামক ঐ সকল নরপশুদের নানা কুকর্মের কাহিনী। প্রতিটি ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিবাদের ঝড় উঠে সমগ্র দেশে। দেশকে ছাড়িয়ে প্রবাসী বাঙ্গালির মাঝেও প্রতিবাদের জোয়ার ওঠে। ফেইসবুক স্ট্যাটাস, ধিক্কার আর ঘৃণার জোয়ারে ভেসে যায় ? কিন্তু ঘটনার বিচার হয়কি?এই প্রশ্নটা হয়তো আমার মাতো করে অনেকের মনেই বাস করছে । আজ খবরে দেখলাম গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।ভাষা হারিয়ে ফেলেছি। কি অদ্ভুত বিচার ব্যবস্হা বাংলাদেশের। পরিচিত একজনের একটি ফেইসবুক স্ট্যাটাস পেলাম। আমার কথার সাথে মিলে গেল। পাঠকদের জন্য কপি পেষ্ট করলাম।

আমরা খুবই লজ্জিত এবং সকলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

পরম শ্রদ্ধেয় ক্রিকেটার জনাব শাহাদাত হোসেন এবং ত্বদীয় স্ত্রী জনাবা জেসমিন জাহান অত্যন্ত পূত-পবিত্র মানুষ। তাঁরা কখনোই মাহফুজা আক্তার হ্যাপী নামের 'কাজের ছেমড়ি'র গায়ে হাত তোলেননি। তাঁরা একই খাবার টেবিলে বসে তিন দু গুনে ছয় বেলা ভাত খেতেন এবং ঘুমের সময় নিজ বিছানা ছেড়ে দিতেন। এমনকি, শ্রদ্ধেয়া জেসমিন জাহান 'কাজের ছেমড়ি' হ্যাপী'র নোংরা উকুনে ভরা মাথা কোলে নিয়ে ঘুম পাড়ানিয়া গান গেয়ে ঘুম পাড়াতেন।

এহেন, পবিত্র মানুষদ্বয়ের ওপর মিথ্যে অভিযোগ আরোপ এবং তাঁদের সম্মানহানি এবং জেলের ভাত গেলাবার প্রতিবাদে আমরা 'কাজের ছেমড়ি' হ্যাপী'র দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবী করছি। এমন পবিত্র মানুষদের হেনস্থা করার এই রীতি আমাদের মহাপবিত্র মানুষের ততোধিক পবিত্র সমাজ থেকে চিরতরে দূর হোক এই প্রত্যাশা করি।

উল্লেখ্য আজ ৬ই নভেম্বর ২০১৬, গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক তানজিলা ইসমাইল রোববার শাহাদাত ও নিত্যর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। (সুত্রঃ http://bit.ly/2fPVRPH)

অভিযোগ প্রমাণিত হলে এই দম্পতির সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড হতে পারত। কিন্তু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব‌্যর্থ হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়।

নিজের চোখে মিথ্যে ক্ষত ও নিজের ঠ্যাঙ নিজে ভেঙে এমন পবিত্র ও বিখ্যাত মানুষদের চরিত্রে কালিমা লেপনের জন্য 'কাজের ছেমড়ি' হ্যাপী'র কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি এখন সুশীল সমাজের কালের দাবী।

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×