ভারী ভারী পড়াশোনা নিয়ে মারাত্মক বিরক্ত।।তাই কিছু বাচ্চা
কালের ছড়া শেয়ার করলাম
১।
বাবুরাম সাপুরে - কোথা যাস বাপুরে? -আয় বাবা দেখে যা - দুটো সাপ রেখে যা!-যে সাপের চোখ নেই -শিং নেই নোখ নেই -ছোটে না কি হাঁটে না -কাউকে যে কাটে না -করে নাকো ফোঁস ফাঁস -মারে নাকো ঢুঁশঢাঁশ-নেই কোন উৎপাত -খায় শুধু দুধ ভাত- সেই সাপ জ্যান্ত -গোটা দুই আন তো! -তেড়ে মেরে ডান্ডা -করে দেই ঠান্ডা..
২।
► চাষী ◄
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতার-ই মুক্তিকামী, দেশের সে যে আশা।
...দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে না'ক সব করিলে জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
৩।.
খোকা ঘুমালো - পাড়া জুড়ালো - বর্গী এল দেশে... বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে?... ধান ফুরাল, পান ফুরাল, খাজনার উপায় কী?... আর কটা দিন সবুর কর, রসুন বুনেছি...
৪।
বাক্ বাক্ কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি?
চড়বে সোনার পালকি?
...পালকি চলে ভিন গাঁ-
ছয় বেহারার তিন পা।
পায়রা ডাকে বাকুম বাক্
তিন বেহারার মাথায় টাক।
বাক্ বাকুম কুম্ বাক্ বাকুম
ছয় বেহারার নামলো ঘুম।
থামলো তাদের হুকুম হাঁক
পায়রা ডাকে বাকুম্ বাক্।
ছয় বেহারা হুমড়ি খায়
পায়রা উড়ে কোথায় যায়?
(চলবে.......)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

