আমাদের সকলের প্রিয় 'বইপাগল' ভাই আকস্মিক ভাবে একটি পোস্ট দিয়ে সামহোয়্যার থেকে বিদায় নিলেন। Click This Link
বিদায়ের কোন কারণ তিনি আমাদের জানান নি। শুধু বেদনা ভারাক্রান্ত মনে লিখেছেন,
"আমার জীবনের যে ক'টা দিন বাকি আছে, আমি কখনোই এ ব্লগের কথা ভুলবো না।
কষ্ট লাগছে যে আর কখনো এখানে উঁকি মেরেও দেখা হবে না।
উঁকি মারতে চাইলে অন্তত একটা জানালা লাগে।
কারো কারো জন্যে কোথাও কোনো জানালা থাকে না।
এক টুকরো খোলা আকাশ শুধু তার স্বপ্নের ভেতরই রয়ে যায়।"
এ থেকে ব্লগের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসাই প্রকাশ পেয়েছে।
তাঁর সর্বশেষ পোস্ট থেকে জানলাম, বইপাগল ভাই গত আগস্ট ২০০৭ এ তাঁর জীবনে কোন এক বড় ধরনের ধাক্কা খেয়েছেন। ধাক্কা থেকে প্রাপ্ত শোক ও কষ্টকে লাঘব করার জন্য তিনি ব্লগে আসতেন। এতে আস্তে আস্তে তাঁর শোক লাঘব হতে থাকল। তিনি লিখেছেন, 'আমি আজ সব শোক দ্রুত কাটিয়ে উঠছি।'
কিন্তু পরক্ষণেই তিনি লিখেছেন, 'ততোধিক দ্রুত এগিয়ে যাচ্ছি দুঃখ-সুখের মতো আপেক্ষিক ব্যাপারগুলোর উর্ধ্বে।' এর সাথে উপরের বোল্ড করা লাইনগুলো দেখুন, "আমার জীবনের যে ক'টা দিন বাকি আছে ..."। পাঠক, এর মানে কি? উনি কি কোন বড় ধরনের রোগে আক্রান্ত, যা আগস্ট ২০০৭ এ ধরা পড়েছে? সামহোয়্যারের সাফল্য যে তাঁর কষ্ট ও শোককে লাঘব করতে সাহায্য করেছে। এখন কি তিনি জীবনের শেষ কয়টা দিন কাটিয়ে ওপারে মহান স্রষ্টার কাছে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন? আমি এ ধরণের আশংকা করছি। তিনি আমাদের জন্য তাঁর শেষ পোস্টে কমেন্ট দেয়ার পথ বন্ধ করে দিয়েছেন তাঁর সেসব কমেন্ট আর দেখা হবে না বলে।
ব্যক্তিগত ভাবে কেউ 'বইপাগল' ভাইকে চিনলে আমাদের জানাবেন।
ব্লগে তিনি সবসময় ধর্মীয় জ্ঞান বিতরণ করতেন। সবার সাথে ভাল ব্যবহার করতেন। কারো সাথে কখনও কথা কাটাকাটি হয়েছে বলে আমরা জানি না। এমন সুন্দর মনের এ মানুষটির ব্লগ থেকে আকস্মিক বিদায় সত্যিই বেদনাদায়ক। এর চেয়েও বেদনাদায়ক তাঁর শেষ কথা গুলো। উনি জীবনের মাত্র শেষ কটা দিনের জন্য অপেক্ষা করছেন! উপরের আশংকা সত্য হয়, তবে...
যা হক, সুপ্রিয় বইপাগল ভাই, আপনি আমাদের সবার প্রিয়। আপনাকে না দেখেও শুধু আপনার ধর্মীয় পোস্টের কারণে আপনাকে একজন দ্বীনি ভাই হিসেবে আমাদের অনেকে গ্রহণ করেছি। যেখানেই থাকুন, মহান সর্বশক্তিমান আল্লাহ আপনার ভাল করুন, সুখে-শান্তিতে রাখুন। পরকালে পরম সুখের জান্নাতে যেন আপনার সাথে আমাদের সাক্ষাত হয় - আল্লাহ আমাদেরর এই দোয়া কবুল করুন - আমিন। ওয়াআলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।
১.১.২০০৮
সামহোয়্যারের সাফল্য ও সুপ্রিয় 'বইপাগল' ভাইয়ের ব্যাপারে একটি আশংকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।