নানা ব্যস্ততায় অনেক দিন কিছু লেখিনা। আপনারা সবাই ভালো আছেনতো? সবাই ভালো থাকুন।
এক,
রাতের আকাশ কাল ভিষন কালো ছিলো,
মনে হলো তারা নেই, চাদতো নয়ই,
কিন্তু তার পরেও মনে হলো
তোমার মুখটা আমি ঐ আকাশেই স্পষ্ট দেখেছি।
যত ভুলে যেতে চাই
পারিনা কিছুতেই ভুলতে তোমায়
তোমার হাসির ঐ শব্দ
মনে হলো শুনতে পেয়েছি।
চলে যাবার এতো কাল হয়ে গেলো
তারপর তুমিও কি আজো
আমাকে ছাড়তে পারনি?
দুই,
সকাল বেলা তোমার চোখে পড়লো যখন চোখ,
বুঝে গেলাম আজকে আমার ভিষন দুর্যোগ।
পথে নেমেই ছিড়লো জুতা,
উঠলো ভিষন মাথা ব্যাথা,
জ্যাম আর হট্টগোলে অফিস হলো লেট,
সকালটাতেই বুঝেছিলাম হবেই আজ গুবলেট।
খেতেই হলো বসের মুখে শক্ত শক্ত ঝাড়ী
ফেরার পথে বিকল হলো আমার ভাঙ্গা গাড়ী।
আর কখনো সকাল হল্
মনের সকল ইছছে গিলে,
জানলা খুলে দেখবোনা কো তোমারো চাদ মুখ
রাতের আলোয় দেখে তোমায় ভরাবো এই বুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



