শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের উপর মানব কন্ঠে প্রকাশিত একটি চমতকার রিপোর্ট।সকলের জন্য কপি করে দিলাম।
মামুন রশীদ
বিজয়ের মাস। চলছে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী মানবতাবিরোধী যুদ্ধপরাধীদের বিচার। এ বিচারের দাবিকে যিনি গণমানুষের কাতারে নিয়ে গিয়েছিলেন, তিনি শহীদ জননী জাহানারা ইমাম। স্বাধীনতার পর জাতির ইতিহাসে ১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকেই সংবিধান এবং ইতিহাসের পাতা থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার কাজ শুরু হয়। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা দেশে রাজনীতিক করার সুযোগ পায়। এরপর একের পর এক সামরিক শাসন নেমে আসতে থাকে। নব্বইয়ে স্বৈরাচারমুক্ত হয় দেশ। নির্বাচনের মাধ্যমে ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকেই স্বাধীনতাবিরোধীদের শক্তি বাড়তে থাকে। মুক্তিযুদ্ধকে অপমান করে ১৯৯১ সালের ডিসেম্বরে যুদ্ধাপরাধী গোলাম আযমকে জামায়াতে ইসলামী তার নায়েব ঘোষণা করে। এর প্রতিবাদে সাধারণ মানুষের মধ্যে ক্রোধের সঞ্চার হয়। যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের প্রতিহত করার দাবিতে ঢাকায় গঠিত হয় ১০১ সদস্যের ঘাতক দালাল নির্মূল কমিটি। মুক্তিযুদ্ধের স্বপক্ষে গড়ে উঠতে থাকে এক দুর্বার গণআন্দোলন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারাদেশের মানুষ সমর্থন জানায়। সেদিন এই আন্দোলন যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করেন তিনি শহীদ জননী জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধে তিনি হারিয়েছিলেন তার মুক্তিযোদ্ধা সন্তান রুমীকে। বিজয়ের মাত্র তিন দিন আগে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতন ও পুত্রশোকে স্বামী শরীফ ইমামকেও হারান তিনি। ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিত হয়ে ওঠেন শহীদ জননী অভিধায়। গঠিত হয় গণআদালত। আদালতের রায়ে যুদ্ধাপরাধী গোলাম আযমের ফাঁসির দণ্ড প্রদান করা হয়। সেদিনের সরকার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত ২৪ জন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছিল এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ মাথায় নিয়েই তিনি ক্যান্সারের সঙ্গে সংগ্রাম করে মৃত্যুবরণ করেন।
এ মহীয়সী নারীর অবদান ও ভূমিকাকে স্মরণীয় করে রাখতেই প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ২০০৭ সালের ২৪ জুন ঢাকার এলিফ্যান্ট রোড়ে প্রতিষ্ঠিত হয় জাদুঘরটি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদ রুমি ও শহীদ জননী জাহানারা ইমাম সম্পর্কে জানার জন্য জাদুঘরে শহীদ জননী এবং তার পরিবারের অন্য সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, আলোকচিত্র, ১৯৭১ এবং তৎপরবর্তী বিভিন্ন ডকুমেন্ট, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আন্দোলনের আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে। দর্শনার্থীদের জন্য প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। তবে শীতকালীন সময়সূচিতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। দর্শনার্থীদের এ জাদুঘরে প্রবেশের জন্য কোনো দর্শনী দিতে হয় না। জাদুঘরটি একটি বড় হলরুম এবং এর সঙ্গে ছোট একটি রুমের ভেতরে পরিচালিত হয়। ছোট রুমটি প্রদর্শনী রুমের সঙ্গে সঙ্গে অফিস রুম হিসেবেও ব্যবহৃত হয়। শহীদ জননী জাহানারা ইমাম ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখানে প্রদর্শিত আলোকচিত্র এবং ডকুমেন্টসমূহ শুধু সন্তানের জন্য এক মায়ের বুকচেরা আর্তনাদেরই প্রতিচ্ছবি নয়, বরং প্রতিফলিত করছে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যালোকের মতো তার অবস্থান। যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস অনুধাবনে এবং পাশাপাশি একাত্তরের ঘাতকচক্রের স্বরূপ উদঘাটনে সহায়তা করবে। জাদুঘরের ঠিকানা- কনিকা, বাড়ি-৩৫৫, শহীদ জননী জাহানারা ইমাম স্মরণি, এলিফ্যান্ট রোড (পুরনো), ঢাকা। জাদুঘরের উদ্যোগে শহীদ জননীর জন্ম ও মৃত্যু দিবস, শরীফ ইমামের জন্ম ও মৃত্যু দিবস এবং শহীদ শাফী ইমাম রুমীর জন্ম দিবস বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালন করা হয়ে থাকে। এখানে ক্ষুদ্র পরিসরে একটি গ্রন্থাগারও রয়েছে। যেখানে শহীদ জননীর সংগৃহীত এবং রচিত সব বই, মাসিক, ত্রৈমাসিক পত্রিকা, ম্যাগাজিন আগত দর্শকরা পড়ার সুযোগ পাচ্ছেন। তবে গ্রন্থাগারের বাইরে বই বা ম্যাগাজিন নেয়ার অনুমোদন নেই।
শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর- মানবকন্ঠ- অরিজিনাল পোষ্ট
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।