সম্প্রতি বেশ সাড়া ফেলেছে শপথ গ্রহণ । স্কুল-কলেজ, অফিস-আদালত সব জায়গাতে সবাই শপথ গ্রহণ করছেন। সবাই কথা দিচ্ছেন বদলে যাওয়ার ব্যাপারে । অঢেল অর্থ ব্যয় করে কতগুলো মানুষকে বদলানো গেছে সেই তথ্য আমার জানা নেই । সারা দেশে চলছে শপথ গ্রহণ মহাসমারহে। আমরা সবাই কথা দিচ্ছি যেমনটা আগেও দিয়েছি। কথা দেয়ার মানুষের আজকাল অভাব হচ্ছে না । একটু প্রথম আলো পাতায় চোখ বোলালে মিলে যাবে । কিন্তু কথা দিয়ে কথা রাখার কোন সংবাদ নিয়ে কেউ কোনদিন প্রথম আলোতে লিখতে আসে নি। আসবে কিনা তাও জানা নেই। আমি শপথগুলো পড়ি আর ভাবি । আমরা মানুষ একটা গোলক ধাঁধায় পড়ে আছি , কেননা আজ আমরা যে শপথ করছি । সেই শপথ আগেও বহুবার করেছি । বারবার ঘুরে ফিরে একই শপথ নিচ্ছি । সবাই আমরা শপথ নিচ্ছি এটা করব ওটা করব। কেউ কি সেটা করছি ? এই ভাবে শপথের কথা বলে লোক দেখিয়ে ঢাক ঢোল পিটিয়ে কার বা লাভ হচ্ছে আমার জানা নেই । অথচ এর বদলে স্কুল-কলেজের দূর্বল ছাত্র-ছাত্রীদের ইংরেজী ভীতি দূর করতে ভালো শিক্ষক কিভাবে দেয়া যায় কিংবা পদ্ধতি কিভাবে বদলানো যায়, প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী শুধু মাত্র ইংরেজীতে অকৃতকার্য হচ্ছে । এর জন্যে আমরা কেউ কিছু করতে পারছি না । আমরা শুধু শপথ করছি ভালো করে লেখা পড়া করব । যেটা কম বেশী সবাই করছে । অতঃপর রেজাল্ট শূণ্য । এরকম অনেক কাজ আমাদের অবশিষ্ট । এখানে শুধু একটি মাত্র উদাহরণ দেয়া হল। সর্বশেষ কথা , নিজেকে বদলানোর সবচেয়ে বড় হাতিয়ার নিজের শিক্ষা। অন্যথায় কোনভাবে বদলানো সম্ভব না ।
"বদলে যাও বদলে দাও" - প্রথম আলো কর্তৃক উদ্ভাবিত শ্লোগান প্রসঙ্গে....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।