somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ আজকের লেখালেখি - ২০৯ (রোবট পদ্ধতিতে আইন কার্যকর)

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীলতার দাবী করতে হচ্ছে আইনসংস্থা রক্ষাকর্তাদের। কেউ জোর গলায় বলতে পারছে না, আমাদের দেশের আইন পরিস্থিতি ভালো। বিরামহীন প্রশ্নের মুখে মন্ত্রীমহোদয় উত্তেজিত হয়ে উঠছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না, উপরওয়ালার কাছে যাচ্ছেন মন্ত্রীমহোদয়, তারা তাকে ঝাড়ফুক দিয়ে মন্ত্র পড়িয়ে দিচ্ছেন মন্ত্রীমহোদয় আমজনতার কাছে বিড়বিড় করছেন, বলছেন, আমাদের দেশের পরিস্থিতি আমেরিকার থেকে ভালো। আমরা বাকহারা হয়ে যাই নি। কেননা, অনেক ধরে আমরা আশ্চর্যজনক কাজ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি।

যেহেতু, মন্ত্রীমহোদয় বলেছেন বিধায় আমেরিকার সমতুল্য ক্ষমতা উনার কাছে আমরা আমজনতা দাবী করতে পারি। রোবট পদ্ধতিতে আইন কার্যকর। আইনগুলো চলবে আইনের মতন সেই আইন আইনের মতন চলছে কিনা সেটি দেখভালোর দায়িত্ব পড়বে কতগুলো ট্রান্সফর্মার মুভির মতন বড় রোবটগুলো। যারা সিনেমার মতন তারা বাংলাদেশকে বাচাঁতে এগিয়ে আসছে।

আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হয়ে যাচ্ছে। সাংবাদিক মার খাচ্ছে। নিজের প্রিয় বান্ধবীর সাথে ঘুরতে বেড়িয়ে মেয়েগুলো ধর্ষিত হয়ে ঘরে ফিরছে । পুলিশ ভৎসনা দিচ্ছে নষ্ট মেয়ে বলে। সমাজ তার পাশে দাঁড়াচ্ছে না। আত্মহত্যা হয়ে যাচ্ছে শেষ সমাধান। আমরা শেষমেষ আল্লাহ্ কাছে বিচার চাচ্ছি। আমরা আইনে সুবিচার পাচ্ছি না। আমরা প্রতিবাদ করলে আমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রদোহিতার মামলা। এরপর টু শব্দ করলে আমাদের লাশ মিলছে হ্যান্ডকাফ পরানো তাতে লেখা থাকছে পুলিশ। অথচ পুলিশ বলছে এগুলো আমাদের না। অথচ বাড়ী থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।

তাই আমরা দাবী করতে পারি ট্রান্সফর্মারের মতন রোবট যারা ভঙ্গুর আইন শৃঙ্খলাটাকে গড়ে তুলবে। আমাদের যত অকমর্নীয় মানুষগুলো আছে সবগুলোকে বসিয়ে বসিয়ে কাজ শেখাবে। রাজনীতিবিদগুলোকে কান ধরে উঠবস করাবে অতীতের কৃতকর্মের জন্যে। আমাদের মতন ছাপোষা সাধারন মানুষের বন্ধু হবে তারা। আমাদের অভিযোগ পাওয়া মাত্রই তারা তাৎক্ষণিক হাজির হয়ে যাবে। অপরাধীকে ধরে নিয়ে জেলে ভরবে। তারপর আইনগুলো শুনিয়ে দিবে। আইন মতন ব্যবস্থা নিবে আইনের কাজ ঠিক মতন হচ্ছে কিনা। সেগুলো বিচারক করছে কিনা সেটা পর্যবেক্ষন করবে। তখন বিচারককে কেউ কাজে বাঁধা দিলে আমাদের বন্ধু রোবট উক্ত ব্যাক্তিকে জনপ্রকাশ্যে কয়েকদফা কান ধরে উঠবস করাবে। এভাবে একদিন আমরা বিশ্বের অন্যতম উন্নতশীল দেশের কাতারে দাঁড়াবো।

হয়ত আমাদের আজকের এই স্বপ্ন একদিন আমরা সত্যি দেখতে পাবো একটা সুন্দর বাংলাদেশ।

৬ জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৯/৩৬৫

(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×