somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অয়ন আহমেদ
শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অ আ আজকের লেখালেখি - ২৩৭ (ঈঁদুর শব্দটি একদিন চুহা হয়ে যাবে)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারী ভাষার মাসে আমাদের দাবিগুলো থাকে অন্যরকম। এ মাসটা আমরা কখনো কাজে লাগাতে পারি না বাংলাভাষাকে সমৃদ্ধশালী করতে। আমাদের বাংলাভাষাভাষীদেরকে আমরা বাংলাভাষায় অনুপ্রানিত করতে পারি।

আমাদের ঘরে ছোট্ট ছোট্ট শিশুরা আজকে ডোরেমন নিয়ে ব্যস্ত। আমরা বাংলা কার্টুন খুঁজে পাচ্ছি না। আমাদের ছোট্ট শিশুটির জন্যে ভালো কোন গঠনমূলক অনুষ্ঠান নেই। তারা বাংলা চর্চা করবে কি করে। বিনোদনমূলক শিশুতোষ বাংলা সিরিয়াল হচ্ছে না যার জন্যে আজকের শিশুরা ডোরেমনের দিকে ঝুঁকছে। আমাদের কত বড় বড় ছবি পরিচালক আছেন কেউ আমাদের শিশুদের জন্যে চলচিত্র বানাতে চাচ্ছেন না। তাহলে আমাদের দেশের শিশুরা কেনই বা অন্য সংস্কৃতির দিকে আকৃষ্ট হবে না । আমরা যখন শিশু ছিলাম আমাদের বাবা-মা আমাদের পরীক্ষার কথা ভেবে টিভি দেখতেন না। আমাদের সময় অনেক অনেক মজার ছোট্টদের বই বেরিয়ে ছিল। শিশু একাডেমী বের করতো শিশু, শিশু তারকালোক, শিশুদের অনেক রূপকথার গল্প।

আজ আমাদের শিশুদের জন্যে সাপ্তাহিক কোন পত্রিকা নেই এখন। তাদের সব সময় অপেক্ষা করতে হয় একুশের বইমেলার জন্যে। তাই আগামী প্রজন্মের কাছে আজ বাংলাভাষার অবস্থান খুবই দূর্বল। তারা খুব ভালো মতন ইংরেজীকে আয়ত্ব করে নিয়েছে কিন্তু বাংলার চেহারা বড় শোচনীয়। যদি হিন্দি ভাষার সাথে বাংলা ভাষা পাঞ্জা লড়ে অনায়াসে হেরে যাবে। আমাদের মূর্খ সরকারের শিক্ষানীতি, দূর্বল সাহিত্য চর্চা, একমাত্র রাষ্ট্রোয়ত্ত্ব চ্যানেল বিটিভির নিম্নগামী অনুষ্ঠান প্রচার ও সরকারী যন্ত্র হচ্ছে প্রধান কারন। সম্প্রতি একজন সাংসদ এ প্রসংগে জাতীয় সংসদে কথাটা ক্ষীণ কন্ঠে বোঝাতে চেয়েছেন। কিন্তু আমাদের সরকারী দলে সাংসদদের ভারতীয় চ্যানেল প্রীতির কারনে সেরকম কিছু করা যায় নি।

আমি খুব শংকায় আছি, আজকের সব শিশুরা ডোরেমনে আসক্ত। এই কার্টুনগুলো হিন্দি ভাষায় প্রচারিত হয়। আজকের শিশুদের মাথা থেকে ডোরেমন ভূত তাড়ানো যাচ্ছে না। হয়ত একদিন ওরা কেউ ঈদুরকে হিন্দিতে একদিন চুহা ডাকবে। আমাদের আবার মন খারাপ হবে।

Click This Link

৩রা ফ্রেবুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩৭/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×