somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ আজকের লেখালেখি - ২৪২ (আমি ও আমার বাংলাদেশ ভালো নেই)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন ডঃ হুমায়ুন আজাদ মারা গেলেন রহস্যময়ভাবে অথচ আমরা জানলাম হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে। একটা সুস্থ মানুষ দুম করে মরে যেতে পারে যার পক্ষে শক্ত যুক্তি আমার অজানা এবং মৌলবাদের বিরূদ্ধে কলম ধরাতে এই পরিণতি। হয়ত সত্যি অনুভূতিটা মৌলবাদীরা মানতে রাজী নয়।

আমি রাজনীতি করি না। আমি ছোটবেলার থেকে একটা অদ্ভুত ধারণা নিয়ে বড় হয়েছি, “যখন মানুষ নীতিহীন হয়ে যায়, তখন রাজনীতি করে । কেননা, আমি সুস্পষ্ট দেখতে পাই, যারা নীতি নিয়ে পড়ে আছে তারা সিনিয়র নেতা হয়েও কোথাকার অশিক্ষিত জুনিয়র নেতার পায়ে পদধূলা দেয়। ছোটবেলায় আমাকে হুজুর কোরআন শেখাতেন, তখন আমি মুগ্ধ হয়ে তাঁর তেলওয়াত শুনতাম। তখন তাঁর মুখে শুনতাম ইসলামের আর্দশের কথা। অথচ আজ আমি সেই মৌলবাদের ভিতর ইসলামের সেই আর্দশ খুঁজে পাই না । শুধু এটুকু বুঝতে পারি মৌলবাদের সংঙ্গা হয়ত জঙ্গী প্রশিক্ষণ, ফতোয়া, দোররা, হত্যা।

আমার মনে আছে, আমি শৈশবে নিজের অনুভূতি থেকে ধিক্কার জানাতে ‘রাজাকারের ফাঁসি চাই’ একটা কবিতা লিখেছিলাম। কবিতাটি পড়ে আমার পরিবার আমাকে সর্তক করে দিয়েছিল এবং বলেছিল, রাজাকাররা জানতে পেলে হয়ত আমার মৃত্যুও হতে পারে। তখন আমার ভিতর একটা গর্ববোধ হয়েছিল , কেননা আমার লেখার মূল্য আমার জীবনের মূল্যের চেয়ে বেশী। আমি মুক্তিযুদ্ধ দেখি নি । অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন যাদের আমি আজও খুব কাছ থেকে দেখছি, আমার গর্ব হয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান । তাদের অনুভূতি কথা শুনে আমিও অনুভব করি, মুক্তিযুদ্ধের মমার্থ। আজ রাজাকার সিংহাসনে থাকে আর মুক্তিযোদ্ধা ভিক্ষুক হয়ে ভিক্ষা করে। আমাদের মুক্তিযোদ্ধারা কি এসবের জন্যে নয় মাস যুদ্ধ করেছিলেন? এই প্রশ্নের উত্তর নেই, বড়জোর লম্বা লম্বা দীর্ঘশ্বাসে নিরবতা পালন। আমি আজও পাকিস্তান শব্দটি শুনলে ভ্ররু কুঁচকাই। আমি জানি না আমি আমার বাংলাদেশকে কতটুকু ভালবাসি, হয়ত অনেক, এখনও আমি বৃষ্টি এলে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে জলের স্পর্শে শিহরিত হই, গভীরভাবে ভেজা মাটির ঘ্রাণ খুঁজি, কিংবা মহুয়া ফুলের গন্ধে সারা রাত কাটাই র্নিঘুমে ।

আমি ও আমার বাংলাদেশ ভালো নেই। আমরা বিষন্ন । এবং হয়ত আমার লেখা আমার মৃত্যুর সম্ভাব্য কারণ হয়ে দাঁড়াবে যেমনটি আমি দেখতে পেরেছিলাম ডঃ হুমায়ুন আজাদের মৃত্যুতে।

৮ই ফ্রেবুয়ারী , ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৪২/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×