somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ নিয়ে বিএনপির বিপথে গমন!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রজন্ম চত্বরের বন্ধুরা, সারা দেশে শাহবাগের গন আন্দোলনের সহযোদ্ধারা তোমরা জেনে রাখ, বিএনপি আমাদের গণআন্দোলনের বিরুদ্ধে গিয়ে জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছে। দৃষ্টিকটু ভাবে সেটা প্রকাশ্যেই। তারা আমাদের যৌক্তিক আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়াচ্ছে। যে দুর্গন্ধ যুক্ত রাজনীতির গণ্ডির বাইরে এসে আমরা রাজাকারদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছি বিএনপি তাতে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলছে।

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিলের জন্য প্রথম থেকেই ষড়যন্ত্র করে আসছে ৩ টি জাতীয় দৈনিক। ‘আমার দেশ’, ‘নয়া দিগন্ত’ ও ‘সংগ্রামের’ অবস্থান সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষে। এতদিনের বিরোধিতা করাটা বিএনপির চোখে পড়েনি। তাদের চোখে পড়েছে পত্রিকাটিতে অগ্নি সংযোগের ঘটনাটি। আমরা এই ৩ টি পত্রকা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি এটাও বিএনপির ভালো লাগে নি। তারা এটাকে ফ্যাসিবাদের সাথে তুলনা করেছেন। যাদের বিরুদ্ধে আজ আমরা রাজপথে তাদের পত্রিকা বয়কটে আমি তো কোন দোষ দেখি না।
বিএনপির চোখে কি ছানি পড়েছে?

১৯৭১ এ ‘আমার দেশ’ ও ‘নয়া দিগন্তের’ জন্ম হয়নি। যদি হত তাহলে তারাও ‘দৈনিক সংগ্রামের’ মত সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করত। এটা বলার অপেক্ষা রাখে না। ‘নয়া দিগন্ত’ ও ‘সংগ্রাম’ জামায়াতি রাজাকারদের পত্রিকা। ‘আমার দেশ’ চিহ্নিত যুদ্ধাপরাধীর পাপের টাকায় চলে। এ তিনটি পত্রিকা রাজাকারদের বাঁচাতে প্রাণপণে হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে। এদের বয়কট ছাড়া আমাদের কোন পথ খোলা ছিল না। যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন তাদের মুখপাত্রকে আমরা কেন বয়কট করব না? অথচ বিএনপি এটাকে বলছে ফ্যাসিবাদি কর্মকাণ্ড। হায় বিএনপি! অবশেষে জামায়াতের গহ্বরে হারিয়ে রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিল।

বিএনপিকে বলা প্রয়োজন শাহবাগকে রাজনীতির নোংরা গণ্ডিতে আনতে চেষ্টা করবেন না। ৭১এ বিএনপির জন্ম হয় নি, হলে তারা মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে অবস্থান নিত তা তাদের বর্তমান কার্যকলাপ থেকে তরুন প্রজন্ম বুঝে নিবে।

শাহবাগ আন্দোলন মুক্তিযুদ্ধ বিরোধী সকল ষড়যন্ত্রকারীর ভিত ধ্বংস করে দিক এটাই সবার প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×