সম্মুখস্তভাবে দক্ষিনে টিএসসি,
উত্তরে রূপসী বাংলা,পরিবাগ;
পশ্চিমে হাতিরপুল,
পূর্বে মৎস্য ভবন,
আর এই চতুষ্পথের নামই শাহবাগ।
শাহবাগ বাংলাদেশের
টার্নিং পয়েন্টের নাম;
শাহবাগ বিয়াল্লিশ বছরের
আর্বজনা পরিষ্কারের নাম।
তিন মিনিটের জন্য
নীরব হয়ে যাওয়া বাংলাদেশের নাম শাহবাগ,
তিন মিনিটের জন্য
রিক্সার প্যাডেল থেমে যাওয়ার নাম শাহবাগ,
তিন মিনিটের জন্য
খেলা বন্ধ করে অন্য দেশের
ক্রিকেটারদের মিরপুর মাঠের ভিতর পুরা বিশ্বকে দেখিয়ে
দাড়িয়ে নীরবতা পালনের নাম
শাহবাগ।
শাহবাগ এমন এক তরুনের নাম
যে টিফিনের টাকা বাচিয়ে শাহবাগে যাওয়ার ভাড়া যোগাড় করত;
শাহবাগ এমন এক মেয়ের নাম
যে রমনা পার্কের নাম করে,
বেইলী রোডে খাতা কিনতে যাওয়ার নাম করে,
শাহবাগে যেত বিপ্লব করতে।
শাহবাগ এমন এক চা বিক্রেতার নাম, যে চা বিক্রি করতে করতেও একবার ভুলে যায়নি বলতে, জয় বাংলা।
শাহবাগ এমন এক যুবতীর নাম
যে তার প্রেমকে মধ্যমাঙ্গুল দেখিয়েছে কারন তার প্রেমিক মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।
শাহবাগ এমন এক ফটোগ্রাফারের নাম তার ক্যামেরার
প্রতিটা ছবিতে শাহবাগের
একেকটা স্মৃতি।
মোমের আলোতে নিজের রাগ, ক্ষোভের বিস্ফোরনের নাম
শাহবাগ।
আজ এই শাহবাগে দাড়িয়ে
আমি ওদের রক্তে থুথু মেরে বলতে চাই, আমি জয় বাংলার লোক।
আজ এই শাহবাগে দাড়িয়ে আমি অপেক্ষা করতে চাই
আড়াই লাখ মায়ের আচঁলের দাম দেওয়ার আগ পর্যন্ত।
আজ এই শাহবাগে দাড়িয়ে আমি বুক ফুলিয়ে বলতে চাই
আমাদের আন্দোলন
পুরা বিশ্বকে দেখিয়েছে যে জয়
বাংলার ক্ষমতা কত।
শাহবাগের প্রতিটা রজনী পার করেছি স্মৃতিতে একাত্তরকে রেখে।
শাহবাগে প্রতিটা ক্ষন পার করেছি
অন্তরে মুক্তিসংগ্রামকে রেখে।
শাহবাগ জেগে আছে;
শাহবাগ জেগে আছে...
শাহবাগ জেগে থাকে..
শাহবাগ জেগে থাকে।
২সেপ্টেম্বর ২০১৩
আলোচিত ব্লগ
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।