নারীবাদী আন্দোলনের একটি এজেন্ডা হলো "Break Down Glass Wall". "গ্লাস ওয়াল" হলো একটি অদৃশ্য দেয়াল যেটা দেখা যায় না। কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য আর তাদের উন্নতির পথে বাঁধা হয়ে দাড়ায় এই অদৃশ্য "গ্লাস ওয়াল"। কর্মজীবনে প্রবেশের পর নারীরা স্বাভাবিকভাবেই স্বপ্ন দেখে উন্নতির, তারা উন্নতির সোপান এমনকি শিখরও দেখতে পায়। কিন্ত্ত সিড়ি বেয়ে ওপরে ওঠার মাঝপথে তাদের থেমে যেতে হয়, তারা সিড়ি দেখতে পায় কিন্ত্ত অদৃশ্য বাঁধা টপকাতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রীও নারী, কিন্ত্ত তারা কি আমাদের নারীদের প্রতিনিধিত্ব করেন? একটি ছোট্ট উদাহরন দিচ্ছি..খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হন (৯১-৯৫) তখন ইউরোপীয় (সম্ভবত ফ্রান্সের) একজন মহিলা সাংবাদিক বিরোধী দলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনার কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের নারীদের অবস্থা সম্পর্কে। তিনি যৌতুক প্রথাসহ নারীদের প্রতি বৈষম্যের চিত্র তুলে ধরেন। আজ (২৭ আগষ্ট ২০১০) যদি বর্তমান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি প্রশ্ন করা হয় তিনিও সম্ভবত একই উত্তর দিবেন বলেই আমার ধারণা যেটা দিয়েছিলেন তখনকার বিরোধীদলীয় নেত্রী। তবে এটা ঠিক, কিছু উন্নতি হয়েছে তবে সে উন্নতি ঢাকাকেন্দ্রিক। প্রতিদিনের পত্রিকাতে চোখ বোলালেই নারীদের প্রতি বৈষম্য আর নির্যাতনের অসংখ্য ছবি দেখা যায়। হায়রে স্বাধিনতা............
আলোচিত ব্লগ
লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।