রমা অসুস্থ শুনে সন্ধে বেলা আমার সাথে "অবনীদা" এসেছিল রমাকে দেখতে । বাসার সামনে এসে অনেকক্ষণ ধরে কড়াঁ নাড়ছিলাম , কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না পর যখন বললাম , সাথে অবনীদা আছে তোমার জন্য জলপাইয়ের আচাঁর নিয়ে এসেছে , রমা খোল দরজাটা? অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছি যে । সাথে সাথেই রমা দরজা খুলে বললো, ও অবনীদা এসেছো আগে বলবে না ? আমি শুধু রমাকে বললাম , কেন তার কথা না বললে কি আমাকে বাইরে আরো কিছুক্ষণ দাড়করিয়ে রাখতে?
রমাঃ থাকতেই বা একটু দাড়িয়ে?
আমিঃকেন?
রমাঃ অবনীদা তো আচাঁর নিয়ে এসেছে তুমি কি নিয়ে এসেছো?
আমিঃ আমি কিছু এনে দিইনি?
রমাঃ দু'টো নাপা ট্যাবলেট, আর মাথা ব্যর্থার ট্যাবলেট ছাড়া আর কি?
আমিঃ তুমি তো কিছু খেতে পারছো না !
রমাঃ তোমার রান্না খাওয়া যায় ? হয় ওগুলো?
অবনীদা আমার উপর ক্ষেপে বলে, ও অসুস্থ বাইরে থেকে কিছু নিয়ে এনেই দিতে পারতিস ! এ নিয়ে ঝগড়া করার কি আছে ?
আমিঃ না না অবনীদা তুমি বুঝতেছো না , এ জন্য আমাকে বাইরে দাড় করিয়ে রাখবে? আজকাল ওকে দেখছি আমার প্রতি অযথাই রেগে যাচ্ছে !
অবনীদাঃ ওর শরীরে জ্বর, খাবার ক্ষেতে পাচ্ছে না ওর মেজাজ চড়ে আছে, এটা বুঝিস না তুই ।
রমা অবনীদার একটু সার্পোট পেয়ে আমাকে চোখ রাঙিয়ে বললোঃ শুধু বাইরে দাড়ঁ করিয়ে নয়, একদিন ঘরের ভেতরও ঢুকতে দেবো না তোমাকে দেখো ? স্ত্রীর শরীর বুঝতে পারো, মন বুঝ না ??
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




