ঠিক কতো বছর ধরে মানুষ ‘পথ হাঁটিতেছে পৃথিবীর পথে’? এতোদিন জানা ছিল ৩৪ লাখ বছর। কিন্তু সম্প্রতি মানুষ প্রজাতির পদচারণার ইতিহাস দীর্ঘায়িত হয়েছে আরো ১০ লাখ বছর। অর্থাৎ পৃথিবীর বুকে মানুষ নামধারী জীবের প্রথম পদচারণা আজ থেকে ৩৪ নয়, ৪৪ লাখ বছর আগে। চলতি সপ্তাহে ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত একগুচ্ছ প্রবন্ধে তেমনই দাবি করা হয়েছে।
মানুষের ইতিহাস ১০ লাখ বছর পিছিয়ে দেয়ার মূলে রয়েছে কিছু হাড়গোড়ের ফসিল। হাত-পা ও মু-ুÑ মোট ১২৫টি টুকরো, যেগুলো এক করে পাওয়া যাচ্ছে এক মানবী দেহের রূপ। তার নাম দেয়া হয়েছে ‘আরডিপিথেকাস রামিদাস’। সংক্ষেপে যাকে বলা হচ্ছে ‘আরডি’।
১৯৯২ সালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার ১২৫ কিলোমিটার দূরে আফার উপত্যকার জঙ্গলে পাওয়া গিয়েছিল প্রাগৈতিহাসিক যুগের কয়েকশ হাড়গোড়। সেসব সাজিয়ে তৈরি হয় ৩২টি নানা বয়সের মানব আকৃতি জীবের দেহরূপ। ১৭ বছর ধরে নানারকম পরীক্ষা করে আমেরিকার বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সবচেয়ে বড় যে সিদ্ধান্তে পৌঁছেছেনÑ মানুষের পূর্বপুরুষ শিম্পাঞ্জি জাতীয় কোনো প্রাণী নয়, তা বরং আরডির কাছাকাছি কোনো জীব। গবেষকরা বলছেন, আরডি জাতীয় প্রাণী থেকেইে শিম্পাঞ্জি ও মানুষের মতো প্রাণী এসেছে। আরডিই কি তাহলে সেই বিখ্যাত ‘মসি লিঙ্ক’? যার খোঁজ চলছে বহুকাল, কিন্তু সন্ধান পাওয়া যায়নি এখনো? নাÑ বিজ্ঞানীরা জানাচ্ছেন, আরডি ‘মিসিং লিঙ্ক’ নয়। মিসিং লিঙ্ক আরো পুরনো কোনো প্রাণী, যা বেঁচে ছিল ৬০-৭০ লাখ বছর আগে।
তবে আরডির আবিষ্কারের পর অভিভূত অনেক বিজ্ঞানীই। হার্ভার্ডের পিবডি মিউজিয়াম অফ আর্কিওলজি অ্যান্ড অ্যাথনোলজির বিজ্ঞানী ডেভিড পিলবিম বলেন, এটি মানুষের বিবর্তন বিষয়ে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। ফসিল থেকে আরডির দেহ নতুন করে গড়ার কাজ মোটামুটিভাবে সম্পূর্ণ। কারণ এর মাথা, হাত-পা, কোমর ইত্যাদি অংশ পুরোপুরি এক করা গেছে। আর দেখে মনে হচ্ছে, এটি অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর জীব।
আরডির আগে পর্যন্ত মানুষের সবচেয়ে কাছের প্রজাতির প্রাচীনতম নমুনা হিসেবে গণ্য হতো ‘লুসি’, যার ফসিল মিলেছে আফ্রিকায় ১৯৭৪ সালে। তখন মনে করা হয়েছিল, লুসিই হলো প্রথম প্রাণী, যা দুই পায়ে হাঁটতো। অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর ওই জীব ওখানে ঘর-সংসার পেতেছিল ৩৪ লাখ বছর আগে।
ফসিল থেকে আরডির পূর্ণাঙ্গ দেহ তৈরি করেছেন যেসব বিজ্ঞানী, তাদের নেতা টিম হোয়াইট বলেন, ঊনবিংশ শতাব্দীতে চার্লস ডারউইন যখন মানুষের বিবর্তনের কথা বলেছিলেন, তখনো মানুষ ও বানরের যৌথ পূর্বপুরুষের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি যথেষ্ট সাবধানতার আশ্রয় নিয়েছিলেন। ‘সায়েন্স’ জার্নালে হোয়াইট লিখেছেন, হাড়গোড়ের ফসিল থেকে একটু একটু করে পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। নিবিড় গবেষণার পর গবেষকরা বললেন, আরডির ফসিলÑ এটি পুরোপুরি শিম্পাঞ্জি কিংবা পুরোপুরি মানুষ নয়। তাই গবেষকরা বহু বছর ধরে এর তুলনা করেছেন আফ্রিকায় পাওয়া অন্য ফসিলের সঙ্গে। হোয়াইট বলছেন, পূর্ণ বয়স্ক আরডির ওজন ছিল ৫০ কিলোগ্রামের কাছাকাছি। উচ্চতা চার ফুট বা ১.২০ মিটার। হাত-পায়ের তালুর গড়ন থেকে বোঝা যাচ্ছে, দুই হাত বা দুই পায়ে গাছের ডাল আঁকড়ে ধরতে পারতো সে। এ থেকে ধারণা করা হয়, আরডি আর তার আত্মীয়স্বজন বৃক্ষচারী ছিল। মানুষের ওই আদিম পূর্বপুরুষ ছিল মূলত তৃণভোজী। ফল, বাদাম বিশেষ ধরনের কিছু পাতা দিয়েই তারা পেট ভরাতো। কিন্তু তার মানে এই নয়, ওদের জীবন আবদ্ধ ছিল শুধু গাছের ডালেই। কোমর, নিতম্ব ও হাঁটুর গড়ন থেকে বোঝা যাচ্ছে, স্থলভূমিতে বিচরণও ছিল ওদের কাছে স্বাভাবিক। আর তাই, হাঁটার ইতিহাস পিছিয়ে গেল এবার অন্তত ১০ লাখ বছর! সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন, এপি
আলোচিত ব্লগ
২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।