বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিটিসেল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ০-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব।
এটা একটা চমক ফুটবল দর্শকদের কাছে। কারণ বিয়ানীবাজারের কেউ এর আগে জাতীয় দলে খেলারও সুযোগ পায়নি। দল হিসেবেও কখনো জাতীয় পর্যায়ে অংশ নেয়নি। ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেয়ার যে স্বপ্ন দেখছেন বর্তমান বাফুফে কর্মকর্তারা তারই সুযোগে সিলেটের প্রবাসী অধু্্যসিত বিয়ানীবাজারের এক ঝাক তরুণের স্বপ্ন আর প্রবাসীদের অর্থকে সম্বল করে এগিয়ে চলেছে বিয়ানীবাজার।
বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় কোচ কর্মকর্তারাও এতদূর চলে যাবেন প্রথম সুযোগেই তা ভাবেনি। টার্গেট ছিল সুপার এইট। দলের এতদূর চলে আসায় বিয়ানীবাজারের সবাই ফুটবল দলকে নিয়ে নতুন করে ভাবতে শুরম্ন করেছে। সামনে পেশাদার লীগ। ফেডারেশন কাপ ফুটবলে যতটুকু অর্জন এসেছে সেটা পুজি করে পেশাদার লীগের জন্য পরিকল্পনা আরো বড় করতে চান। সেমিফাইনালে দেখা হবে ঢাকা আবাহনী অথবা শেখ রাসেল এর সাথে। গ্রম্নপ পর্বে শেখ রাসেলকে ৩-০ গোলে হারিয়েছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব। এসব নিয়ে ভাবছেন না বিয়ানীবাজার ফুটবল দলের কোচ জসিম উদ্দিন জোসির। যে দলই সামনে আসুক, তাদেরকে মোকাবিলা করার মানসিক প্রসত্মুতি নিয়ে মাঠে নামবে তার দল।
কিন' সমস্যা রয়েছে, গতকাল চট্টগ্রাম আবাহনীর বিরম্নদ্ধে আফ্রিকান ফুটবলার মোহাম্মদ কনটি বাঙ্গুরা ২ হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে নামতে পারছে না। সেমিফইনালে উঠায় যতটা আনন্দ তার চেয়েও ঢের বেশি দুর্ভাবনা দলে খেলোয়াড়ের সংখ্যাটা পর্যাপ্ত নয়। রিজার্ভ বেঞ্চ প্রায় ফাঁকা থাকে। খেলোয়াড় সংকট ভাবিয়ে তুলছে কোচ জোসিকে। এটারও অবশ্য একটা ব্যাখ্যা আছে। বি লীগকে টার্গেট করেই গড়ে উঠেছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব। এ কারণে দল গুছানোর কাজটাও শেষ হয়নি।
বড় চমক হচ্ছে- চার খেলায় বিয়ানীবাজারের জালে এখনো কোনো বল ঢুকেনি। এখনো অপরাজিত বিয়ানীবাজার।
চমক দেখিয়ে সেমিতে বিয়ানীবাজার : এখনো অপরাজিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।