বৃহস্পতিবার মহাসমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া
২৬ মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরুর আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।টানা ১৭ দিন বিরামহীনভাবে গণঅবস্থানের পর এই কর্মসূচি ঘোষণা করা হলো। কয়েক লাখ মানুষের এই মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ইমরান এইচ সরকার।
নতুন কর্মসূচির মধ্য দিয়ে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি কার্যত শেষ হল।
সমাবেশের ঘোষণা অনুযায়ী, প্রতি শুক্রবার সব গণজাগরণ মঞ্চে ৩টা থেকে সমাবেশ চলবে।যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রতিটি রায়ের আগের দিন বিকাল ৩টায় প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হবে।
এছাড়া রাজধানীসহ সারাদেশে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-
২২ ফেব্রুয়ারি: স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে জামায়াত -শিবিরের হাতে নিহত সবার জন্য বাদ জুমা মসজিদে দোয়া অনুষ্ঠান, সব ধর্মের প্রার্থনালয়ে উপাসনা।
২২ ফেব্রুয়ারি-৭ মার্চ: দেশ ও দেশের বাইরে জাতায়াত শিবিরের রাজনীতিসহ সব দাবির পক্ষে গণস্বাক্ষর। পরে তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
১ মার্চ থেকে ২০ মার্চ: প্রতিটি বিভাগে গণজাগরণ মঞ্চে সংহতি সমাবেশ।
২৩ ফেব্রুয়ারি: রায়ের বাজার বধ্যভূমিতে সমাবেশ এবং শপথ পাঠ।
২৫ ফেব্রুয়ারি: মিরপুর ১০ নম্বর গোলচক্করে সমাবেশ।
২৭ ফেব্রুয়ারি: মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ।
১ মার্চ: সারা বাংলাদেশের জাগরণ মঞ্চে প্রতিবাদী গান, বিকেল ৩টা থেকে।
৩ মার্চ: বাহাদুর শাহ উদ্যানে সমাবেশ।
৫ মার্চ: যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ।
৭ মার্চ: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও প্রতিবাদী গান।
এ ছাড়া, আহমেদ রাজীব হায়দারের খুনিদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শাহবাগ গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচি : প্রতি শুক্রবার ও রায়ের আগের দিন হবে জমায়েত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।