somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতিদমন কমিশন স্বাধীন ও শক্তিশালী হলে দুর্নীতির দমন হবে কেন আমি এমন ধারনায় বিশ্বাসী নই

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্নীতি দমন কমিশন (এখন থেকে সংক্ষপে দুদক)নামের শাদা হাতিটিকে এক্সারসাইজ করানোর খবরে উৎফুল্ল অনেকে । খুশি হওয়ার মত খবর বটে এটা । যদিও আশাবাদীরা দুদক কতটা স্বাধীন ও শক্তিশালী হয়ে উঠতে পারে সেব্যাপারে নৈরাশ্যের ঠান্ডা পানির সতর্ক ছিঁটে দিতে কার্পন্য করেননি ।

আমি বলি দুদক শক্তিশালী হওয়ার প্রচেষ্টা যতই সাধুবাদ প্রাপ্য হোক, আখেরে এর কার্যকারীতা হবে খুব কম । শক্তি বলতে যদি আমরা ডিস্ক্রেশনারি পাওয়ার বুঝি সেরকম একক এখতিয়ারও দুর্নীতি হাইড্রার অল্প কিছু মাথাকে ঘাড়ের উপর থেকে ফেলতে পারবে । মুল দেহের উপর হাত দেওয়াটাতো সম্পুর্ণ অন্য ব্যাপার ।

সমস্যাটাকে দুই ভাবে ভাগ করে দেখি । প্রথমটিতে হচ্ছে দুর্নীতির আবহ ও উৎস এবং দ্বিতীয়টি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ । দুদক অবশ্যই দ্বিতীয়াংশে পড়বে ।

এইখানেই প্রথম ও প্রাথমিক আপত্তি । দুর্নীতি কী ? দুর্নীতি বলতে সরকারী প্রতিষ্ঠানের অনিয়ম জনিত অপরাধকে বলা হয় । দুর্নীতি কী ক্রাইম? তাহলে দুর্নীতি দমন কেন অপরাধদমনের ধারায় পড়বে না ? উত্তরটা আমরা মোটের উপর জানি । নেভার ওয়াশ ইওর ডার্টি লিনেন ইন পাবলিক--ঘরের ময়লা কাপড় বাইরে নিয়ে কাচতে নেই । ঘরের ময়লা ঘরেই পুড়িয়ে ফেলার জন্যই কমিশনের উদ্ভব ।

আশা করি আপনাদের জানা আছে ল এনফোর্সমেন্ট শুরু হয় এজাহার-তদন্ত-চার্জশিট দিয়ে । চার্জশিট দেবার পর মামলাকে চালানোর দায়িত্ব সরকারী কৌঁসুলি বা প্রসিকিউটরের, মামলা শেষ ভারডিক্ট দেবার দায় হাকিমের । অন্য কথায় চার্জ-ইন্ভেস্টিগেশন-প্রসিকিউশন-কনভিকশন হচ্ছে আইন প্রয়োগের চারটি ধাপ । 1, 2 এর দখল দুদক নিয়ে নিয়েছে । সরকারের নিজের উকিল আছে, যদিও স্বাভাবিক অবস্থায় ধরা হয় প্রসিকিউটররা স্বাধীনভাবে কাজ করবেন (ধাপ্পা!) । আর হাকিমদের কোন কাজে হস্তক্ষেপ না করার লিপ সার্ভিসে তো সবাই মুখে ফেনা তুলছে । সে যাকগে, অভিযোগ ও তদন্ত ও দুটি অংশ দেখি । যেটা আসলে পুলিশের কাজ, ক্ষেত্রবিশেষে গোয়েন্দা-পুলিশের ।

না, আরো একবার ভাবি ব্যাপারটা । সোজা কথায় ব্যাপারটা দাঁড়াচ্ছে কোন ব্যাক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একমাত্র দুদকের আছে, এবং দুদকই এর প্রেক্ষিতে তদন্ত চালাতে পারে । স্বাভাবিক তদন্ত প্রক্রিয়ার (সে যত ত্রুটিপুর্ণই হোক না কেন ) বাইরে অপারেট করছে দুদক । অবাক হবার কিছু নেই দুদক নিজেই দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ।

দুদক রিমোট কন্ট্রোলে চলে ।

কীসে আমাদের ধারনা হল যে 'বিশিষ্ট', 'প্রাজ্ঞ' 'সমাজের নামী লোকদের' হাতে দিলে দুদক আরো ভাল ভাবে চলবে ? বা দুদক 'নিজের বুদ্ধিতে' চলবে ? নির্ভয়ে, দক্ষতার সাথে সে অভিযোগ আনবে, তদন্ত করবে, ও প্রসিকিউশনকে সাহায্য করবে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×