লিভিংরুম আর ডাইনিং স্পেসের মাঝখানের জায়গাটা পেরিয়ে বাথরুমের দরজাটার সামনে গিয়ে তার কী ভাবোদয় হল । ঘুরে মুখভর্তি ফেনা নিয়ে সে একটা কিছু বলল, হতে পারে সেটা 'সরি' । তারপরে অ্যাবাউট টার্ন হয়ে আবার সদর দরজা দিয়ে বেরিয়ে দরজাটা আবার বাইরে থেকে লাগিয়ে দিল । হতভম্ব হয়ে বসে রইলাম । দরজাটা আমিই খুলে রেখেছিলাম ।
পরদিন আবার লোকটাকে দেখলাম, খালি গায়ে লিফটের সামনের করিডরে পায়চারী করতে করতে দাঁত মাজছে । আমাকে দেখে আবার মুখভর্তি পেস্ট নিয়ে কিছু বলার চেষ্টা করতেই আমি "হ্যাঁ! হ্যাঁ বুঝেছি ! বুঝেছি!' করতে করতে বাসায় ঢুকে পড়লাম ।
ব্যাপারটা বোঝা গেল । এ লোক পাশের ফ্ল্যাটে নতুন এসেছে । এবং তার হবি (বা হ্যাবিট) হচ্ছে বাড়ির বাইরে খালি গায়ে পায়চারী করতে করতে দাঁত মাজা । সেদিন দাঁত মাজা শেষ হতেই ভুল করে আমাদের ফ্ল্যাটে ঢুকে পড়েছিল । বাথরুম পর্যন্ত এসে বুঝেছে এটা তার বাথরুম নয় থুক্কু তার বাসা নয়
কিছূ কিছু লোক এতো আজব কান্ড করে না...
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



