দীর্ঘ ২৮ বছর মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করেছেন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মকরউদ্দিন। কিন্তু ভিক্ষার হাত যে বড় লজ্জার, বড় কষ্টের তা বুঝতে পেরে ভিক্ষাবৃত্তি ছেড়ে বাঁশের ঝুড়ি বানিয়ে রোজগার করছেন তিনি। এখন তিনি বাঁশের ঝুড়ি বানানোর কারিগর এবং একজন কর্মঠ মানুষ হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন।
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের বৃদ্ধ মকরউদ্দিনের বয়স যখন দেড় বছর তখন হামে আক্রান্ত হন। হামের কারণে দু চোখের দৃষ্টি হারান তিনি। অন্ধত্ববরণ করায় তিনি সংসারের বোঝা হয়ে দাঁড়ান। বাবা-মা মারা যাওয়ার পর তিনি ভিক্ষার ঝুলি তুলে নেন কাঁধে। ১৯৭২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছর ভিক্ষা করেন। সংসার জীবনে দু ছেলে আর তিন মেয়ের জনক তিনি। পিতার রেখে যাওয়া এক/দু বিঘা জমি আর ভিক্ষার আয় থেকে পাঁচ সন্তানকে বড় করে তোলেন। কিন্তু ভিক্ষার হাত বড় লজ্জার, বড় কষ্টের তা বুঝতে পারেন তিনি। ২০০০ সালের পর ভিক্ষা বৃত্তি ছেড়ে হাতে তুলে নেন ধারালো অস্ত্র। নিজ হাতে বাঁশ কাটেন। এরপর চটা তুলে সুন্দর করে চেঁচে-ছিলে ঝুড়ি বোনেন। যা দেখে মনে হবে একজন নিপুণ কারিগরের কাজ। একদিন বাঁশ কেটে সাইজ করেন, একদিন চটা তোলেন, একদিন জুড়ি বোনেন, একদিন সেগুলো সুন্দর করে বাঁধায় করেন। এরপর তৈরি ঝুড়িগুলো একটি বাঁকে ঝুলিয়ে লাঠি হাতে করে বেরিয়ে পড়েন বিক্রি করতে। নিজ গ্রাম রাজাপুর, গোভীপুর, যাদবপুর ও মেহেরপুর শহরে ফেরি করে বিক্রি করে বাড়ি ফেরেন। যা দেখে অনেকেই বিস্ময় বোধ করে।
মকরউদ্দিনের বড় ছেলে জোয়াদ আলী জানান, তারা যখন ছোট ছিলো তখন তার পিতা ভিক্ষা করে অতি কষ্টে তাদের মানুষ করেছেন। এখন তিনি ভিক্ষা ছেড়ে নিজেই কাজ করেন। যা দিয়ে তাদের সংসারের বাজার খরচ হয়। তাদের আয় আর পিতার আয় দিয়ে সংসার ভালোই চলছে। বড় পুত্রবধূ অঞ্জনা খাতুন বলেন, তার শ্বশুর অন্ধ হলেও একজন দৃষ্টি সম্পন্ন মানুষের মতো বাঁশ কাটা, চটা তোলা, চাঁচা-ছিলা এবং ঝুড়ি বোনানো দেখে অনেকেই অবাক হয়। তার কাজ করা দেখে মনে হবে না তিনি অন্ধ। ঝুড়ি বোনানোর পর একটি সাইকেলের কাটা চেন আছে, তা দিয়ে মেপে দেখেন ঠিক সাইজ মতো বোনা হলো কি-না। মকর উদ্দিন তার বড় ভাইয়ের কাছ থেকে ঝুড়ি বোনানোর কাজটি শিখেছিলেন বলে তিনি জানান। তার অভিমত আমাদের দেশে যতো লোক ভিক্ষা করে তাদের বেশির ভাগ কাজ করে খেতে পারে। তার মতো ভিক্ষাকে ঘৃণা করে কাজ করলে পরিবার, সমাজ তথা দেশের উন্নয়ন হবে। কমবে বেকারত্বের সংখ্যা।
দীর্ঘ ২৮ বছর ভিক্ষা করেছেন মেহেরপুরের দৃষ্টি প্রতিবন্ধী মকরউদ্দিন : এখন বাঁশের ঝুড়ি বানানোর কারিগর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।